জয়ের থেকে ৬৫ ভোট দূরে বাইডেন, ট্রাম্প অনেক দূরে

ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভানিয়ার বিশটি ইলেকটোরাল ভোট ঝুলিতে আসার সাথে সাথে জো বাইজেন পেরিয়ে গেলেন জয়ের জন্য প্রয়োজনীয় ভোটের লক্ষ্যমাত্রা। তিনি নেভাডা জিতেছেন। জর্জিয়া আর অ্যারিজোনায় এগিয়ে বলে খবর পাওয়া যাচ্ছে।


ছবির উৎস, Getty Images

ছবির উৎস, Getty Images
যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্ট- বেশিরভাগ রাজ্যের ভোট গ্রহণ শেষ হয়েছে।সর্বশেষ ভোট গ্রহণ শেষ হতে যাচ্ছে আলাস্কা এবং হাওয়াইতে।
নির্বাচনের ফলাফলের পূর্বাভাসে উভয় প্রার্থীই ইলেকটোরাল কলেজের ভোট পাওয়ার দিক থেকে ১০০ সংখ্যা পার হয়ে গেছেন। জো বাইডেন এখন পর্যন্ত পেয়েছেন ১৯২ ভোট আর ট্রাম্প পেয়েছেন ১১৪ ভোট।
প্রেসিডেন্ট হতে হলে তাদের পেতে হবে অন্তত ২৭০টি ভোট।
তবে কে এই ভোট পাবেন, তা বলার মতো সময় এখনো আসেনি। ভোট প্রাপ্তির হিসাব-নিকাশে এখনো বড় ধরণের কোন পরিবর্তন আসেনি। তবে ব্যাটেলগ্রাউন্ড বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোর ভোট প্রাপ্তির ওপরেই প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারটি অনেকাংশে নির্ভর করছে।
প্রার্থীরা এখন যে অবস্থানে রয়েছেন:
জো বাইডেন:ডেমোক্র্যাট প্রার্থী এখন পর্যন্ত ১৪টি রাজ্যে বিজয়ী হয়েছেন বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এগুলো হলো ভারমন্ট, ডেলওয়ার, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্ক, কানেক্টিকাট, কলোরাডো, নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, ইলিনয়, ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন রাজ্য এবং ওয়াশিংটন ডিসি।
ডোনাল্ড ট্রাম্প: রিপাবলিকান প্রার্থী ১৭টি রাজ্যে বিজয়ী হয়েছেন বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এগুলো হলো ইন্ডিয়ানা, কেন্টাকি, ওকলাহোমা, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া, আরাকানসাস, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, আলাবামা, সাউথ ক্যারোলাইনা, লুইজিয়ানা, নেব্রাসা এবং নেব্রাসার থার্ড ডিসট্রিক্ট, উটাহ, মিজৌরি, কানসাস, ওয়াইওমিং এবং মিসিসিপি।

ছবির উৎস, AFP

ছবির উৎস, Reuters

ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় জয় পেতে যাচ্ছেন, এই সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠায় রিপাবলিকানদের মধ্যে উত্তেজনা বাড়ছে।
বিবিসির কাছে পাঠানো বার্তায় ইন্ডিয়ানা থেকে জিম লিখেছেন, ‘’আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? ফ্লোরিডার শহর এলাকায় ট্রাম্প ৪ শতাংশ বেশি ভোট পেয়েছেন আর হিস্পানিক এলাকায় পাচ্ছেন ১৩ শতাংশ বেশি ভোট।‘’
জর্জিয়া থেকে গ্যাভিন লিখেছেন, ‘’ট্রাম্প ফ্লোরিডা এবং নর্থ ক্যারোলাইনা জিততে যাচ্ছেন! এখন আমার খুবই ভালো লাগছে।‘’
ফ্লোরিডা থেকে ইলিয়ানা গিরার্ড ছবি পাঠিয়ে লিখেছেন, ‘’পাঁচশো ব্যক্তির সঙ্গে একত্রে আমরা ক্লাব ৪৫তে পার্টি করে ফলাফল দেখছি।‘’



যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টের অঙ্গরাজ্যগুলোয় ভোটগ্রহণ এখন প্রায় শেষের দিকে।
ক্যালিফোর্নিয়ায় ৫৫টি ইলেকটোরাল কলেজের ভোট রয়েছে। এগুলো ডেমোক্র্যাটরা পাবে বলেই ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে ওরেগন এবং ওয়াশিংটনও ডেমোক্র্যাট শিবিরে যোগ হচ্ছে।
আইডাহো দীর্ঘদিন ধরে রিপাবলিকান স্টেট হিসাবে পরিচিত। ফলে এই রাজ্যের ভোট ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে হাওয়াই আর আলাস্কায় ভোট গ্রহণ আরো এক ঘণ্টা পরে বন্ধ হবে।




ছবির উৎস, Reuters
জাতির কাছে সামর্থ্য আর নিজের বক্তব্য তুলে ধরতে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন। সিবিএস যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী নেটওয়ার্ক।
‘’হ্যাঁ, প্রেসিডেন্ট রাতে ভাষণ দেবেন। তখনো যদি বিজয় ঘোষণা নাও হয়, তবু তার নিজের বক্তব্য তুলে ধরতে হবে,’’ বলছেন ওই কর্মকর্তা।
হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে ডোনাল্ড ট্রাম্প এই ভাষণ দেবেন।
বেশ কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন যে, ডেমোক্র্যাটরা ‘লাল মরীচিকা’নামে যে কথাবার্তা বলছে, তাতে ট্রাম্প শিবিরে একপ্রকার হতাশার তৈরি হয়েছে। ডেমোক্র্যাটরা বলছে, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের যে পূর্বাভাস দেয়া হয়েছে, সেটি ঠিক নয়। কারণ সেখানে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়নি। সেটা করা হলে ফলাফল ডেমোক্র্যাটদের দিকেই যাবে।
লাল হচ্ছে রিপাবলিকানদের প্রতীকী রঙ।


ছবির উৎস, Reuters