ভোট নিয়ে এখন পর্যন্ত যা ঘটেছে

ছবির উৎস, Getty Images
- যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত ফলাফল এখন নির্ভর করছে মোট চারটি রাজ্যের ওপর – অ্যারিজোনা, জর্জিয়া, নেভাডা এবং পেনসিলভেনিয়া।
- এসব রাজ্যে ভোট গণনার ফলাফল স্থানীয় সময় বৃহস্পতিবার জুড়েই আসতে থাকবে, কিন্তু চূড়ান্ত ফলাফল পেতে আরও সময় লাগবে।
- নেভাডা এবং অ্যারিজোনায় জো বাইডেন সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
- জর্জিয়া ও পেনসিলভেনিয়াতেও তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু একটু করে ব্যবধান কমিয়ে আনছেন।
- পেনসিলভেনিয়া, উইসকনসিন, জর্জিয়া এবং মিশিগানে ভোট গণনা বন্ধ করার লক্ষ্যে মি. ট্রাম্পের নির্বাচনী দল মামলা দায়ের করেছে।
- মি. বাইডেন এখন পর্যন্ত মোট সাত কোটি ১৫ লক্ষ ভোট পেয়েছেন।
- তিনি বলেছেন, প্রেসিডেন্ট হওয়ার জন্য তার পক্ষে প্রয়োজনীয় সংখ্যক রাজ্যের ভোট রয়েছে।
- মি. ট্রাম্প গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যসহ অন্যান্য রাজ্যে জনমত জরিপের চেয়ে বেশি ভোট পেয়েছেন।
- কিন্তু তার বিজয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।
- এবারে নির্বাচনে ভোট পড়েছে ৬৬%, যুক্তরাষ্ট্রের ১২০ বছরের ইতিহাসে যা সবচেয়ে বেশি।
- অনেক রাজ্যেই ভোট গণনা ধীর গতিতে চলছে। তাই চূড়ান্ত ফলাফল আসতেও সময় লাগছে অনেক বেশি।














