ট্রাম্পের আইনি লড়াই শুরু সোমবার থেকে- আইনজীবীর ঘোষণা
ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভানিয়ার বিশটি ইলেকটোরাল ভোট ঝুলিতে আসার সাথে সাথে জো বাইজেন পেরিয়ে গেলেন জয়ের জন্য প্রয়োজনীয় ভোটের লক্ষ্যমাত্রা। তিনি নেভাডা জিতেছেন। জর্জিয়া আর অ্যারিজোনায় এগিয়ে বলে খবর পাওয়া যাচ্ছে।
সরাসরি কভারেজ
চার রাজ্যে ভোটগ্রহণ শেষ
ভোটগ্রহণ শেষ হচ্ছে আইওয়া (৬টি ইলেকটোরাল ভোট), মন্টানা (৩টি), নেভাডা (৬টি) এবং উটাহ (৬টি)।
এই রাজ্যগুলোতে খুব বেশি সংখ্যক ইলেকটোরাল ভোট নেই। কিন্তু ২৭০টি ভোটের মাইলফলক যে প্রার্থী ছুঁতে চান তার এই ভোটের সবগুলোই পাওয়া প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের রাজ্যগুলো থেকে ফলাফলের
আভাস আসতে শুরু করেছে।
হোয়াইট হাউজে
যাওয়ার দৌড়ে ব্যাটেলগ্রাউন্ড বলে পরিচিত এখানকার অনেকগুলো অঙ্গরাজ্যের ভোট অনেক
গুরুত্বপূর্ণ।
নির্বাচনে জিততে হলে ডোনাল্ড ট্রাম্পকে ফ্লোরিডা এবং
জর্জিয়ায় জিততেই হবে। ফ্লোরিডায় ইলেকটোরাল কলেজের ভোট রয়েছে ২৯টি।
এই
দুটি রাজ্যে জয় পাওয়াটা জো বাইডেনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফ্লোরিডা
থেকে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস আসছে - তাকে 'মিশ্র' বলা
যায়।
বাইডেন
যদি এ দুটি রাজ্যের অন্তত একটিতে জিততে পারেন, তাহলে
হয়তো বেশ আগেভাগেই তার প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হয়ে যেতে পারে।
অন্যদিকে
যদি ট্রাম্প এ দুটি রাজ্য নিজের হাতে রাখতে পারেন - তাহলে পর্যবেক্ষকদের নজর ঘুরে
যাবে যুক্তরাষ্ট্রের উত্তর, নর্থ ক্যারোলাইনা এবং মধ্য-পশ্চিমের শিল্পকারখানা-সমৃদ্ধ
রাজ্যগুলোর দিকে।
নির্বাচনী রাত জুড়ে কি ঘটেছে?
ছবির উৎস, Getty Images
অনেকগুলো রাজ্যে
ভোট গ্রহণ বন্ধ হতে শুরু করেছে। তার মানে হলো এখন এসব রাজ্য থেকে ফলাফলের আভাস পাওয়া
যাবে।
তবে এসব পূর্বাভাস
তখনি দেয়া হয়, যখন কে
বিজয়ী হতে যাচ্ছে, সেই সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়। বিশেষ করে মাস জুড়ে চলা ভোট গ্রহণ, নির্বাচনের দিনের বুথ ফেরত জরিপ এবং কিছুটা জমা পড়া ভোট গণনার ফলাফলের ভিত্তিতে।
অনেক বেশি আগাম ভোট পড়ার কারণে অনেক রাজ্যে ভোট গণনা শেষ হতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময়
লাগতে পারে।
বাংলাদেশে এখন দিন হলেও যুক্তরাষ্ট্রে এখন রাত। নির্বাচনী রাতে
এখনো বড় ধরণের কিছু ঘটেনি বা বড় কোন খবর আসেনি।
কোন প্রার্থী
সম্পর্কে কতটা খবর পাওয়া যাচ্ছে?
ডোনাল্ড ট্রাম্প
ইন্ডিয়ানা, আরাকানসাস, ওকলাহোমা,
কেন্টাকি আর টেনেসিতে জয় পেতে যাচ্ছেন বলে আভাস পাওয়া যাচ্ছে।
জো বাইডেন ভারমন্ট, নিউইয়র্ক, ডেলওয়ার, ম্যারিল্যান্ড,
ম্যাসাচুসেটস, নিউ জার্সি আর ডিস্ট্রিক্ট
অব কলম্বিয়ায় জয় পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
২০১৬ সালের নির্বাচনের
যে ফলাফল এসেছিল, সেটির বিচারে এসব রাজ্যের কোনটিরই ফলাফল রিপাবলিকান বা ডেমোক্র্যাটদের কাছ থেকে হাতবদল
হয়নি।
কিন্তু ব্যাটেলগ্রাউন্ড
বলে পরিচিত রাজ্যগুলোর ফলাফল সম্পর্কে এখনো কোন পূর্বাভাস পাওয়া যায়নি, যেসব রাজ্যের ভোট জয়-পরাজয় নির্ধারণে
বড় ভূমিকা রাখতে পারে।
এডিসন রিসার্চ
ফার্ম থেকে পাওয়া নির্বাচনী তথ্যের ওপর ভিত্তি করে খবর প্রকাশ করছে বিবিসি। বিবিসি
এবং তার সহযোগী প্রতিষ্ঠান যদি মনে করে যে, সম্ভাব্য বিজয়ী সম্পর্কে যথেষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না,
অন্যরা করলেও বিবিসি সেটা প্রকাশ করবে না।
১৮টি রাজ্যে সামান্য ব্যবধানে এগিয়ে বাইডেন
কখন ফলাফল জানা যাবে? রেজাল্ট নিয়ে আপত্তির সম্ভাবনা কতটা?
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন, কে বিজয়ী হয়েছেন, সেটা জানতে কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহও লেগে যেতে পারে।
সাধারণত ভোটের পরদিন ভোর হতে হতেই কে বিজয়ী হতে যাচ্ছেন তা স্পষ্ট হয়ে যায়। তবে কোন কোন সমং ভোটগণনা শেষ হতে কয়েকদিনও লেগে যেতে পারে।
ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের ভোটের পর নিউইয়র্কে তার বিজয়ীর ভাষণ দিয়েছিলেন ভোররাত তিনটের দিকে, উল্লসিত সমর্থকদের সামনে একটি মঞ্চে দাঁড়িয়ে।
তবে কর্মকর্তারা ইতোমধ্যেই হুঁশিয়ার করে দিয়েছেন যে এবার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানতে হয়তো কয়েক দিন বা সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
এর কারণ - এবার ডাকযোগে দেয়া ভোটের সংখ্যা অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
সবশেষ যে নির্বাচনে ফলাফল পেতে দেরি হয়েছিল তা হলো ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচন।
সেবার রিপাবলিকান প্রার্থী জর্জ বুশ ও ডেমোক্র্যাট অ্যাল গোরের মধ্যে এত তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল যে তা নিয়ে শুরু হয় কয়েক সপ্তাহব্যাপী আইনী যুদ্ধ, যার পরিণামে ফ্লোরিডা রাজ্যের ভোট পুনর্গণনা করতে হয় এবং ব্যাপারটা সুপ্রিম কোর্টে গড়ায়।
অবশেষে মি. বুশকে জয়ী ঘোষণা করা হয়, ফলে তিনি ফ্লোরিডার ২৫টি ইলেকটোরাল ভোট পেয়ে যান। তাতে তার মোট ইলেকটোরাল ভোট দাঁড়ায় ২৭১ এবং বিজয় নিশ্চিত হয়। মি. গোর পপুলার ভোট বেশি পেলেও পরাজয় স্বীকার করে নেন।
কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহন শেষ হয়েছে। শেষ আধা ঘণ্টায়, ডোনাল্ড ট্রাম্প ওয়েস্ট ভার্জিনিয়া, আরকানসাস এবং সাউথ ডাকোটায় জিতবেন বলে পূর্বাভাস এসেছে।নিউ ইয়র্ক এবং কানেকটিকাটে জো বাইডেন জিতবেন বলে পূর্বাভাস।
এই রাজ্যগুলোতে জয় দুজন প্রার্থীকেই প্রায় সমান হারে ২৭০টি করে ইলেকটোরাল ভোট জয়ের দিকে এগিয়ে রেখেছে।
এই মুহূর্তে ৮৯ টি ইলেকটোরাল ভোট রয়েছে জো বাইডেনের দখলে, ৭২টি নিয়ে সামান্য পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প
১৭ টি রাজ্যের ফলাফণেন পূর্বাভাস
১৪ রাজ্যের ফলাফলের পূর্বাভাস
ব্রেকিং, ভোটগ্রহণ শেষের দিকে, অনেক অঙ্গরাজ্য থেকে ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে
যুক্তরাষ্ট্র নির্বাচনের ভোটগ্রহণ এখন শেষের দিকে। বেশ কয়েকটি রাজ্যের ভোটগ্রহণ শেষ হয়ে গেছে, অনেকগুলো রাজ্যে ভোটগ্রহণ শেষের দিকে।
এরই মধ্যে কয়েকটি রাজ্য থেকে ফলাফলের পূর্বাভাস আসতে শুরু করেছে।
ছয়টি অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে। এগুলো হচ্ছে জর্জিয়া, ইন্ডিয়ানা, কেন্টাকি, সাউথ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়া। এই রাজ্যগুলোর মোট ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ৬০।
জো বাইডেন ডেলওয়ার, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ জার্সি আর
ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জয় পেয়েছেন বলে আভাস পাওয়া যাচ্ছে।
ভারমন্টেও জয় পেতে যাচ্ছেন
মি. বাইডেন। সেখানে তিনটি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।
ওকলাহোমায় জয় পাচ্ছেন ডোনাল্ড
ট্রাম্প। ওয়েস্ট ভার্জিনিয়া ও টেনেসিতে তিনি জয় পাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এর বাইরে কেন্টাকিতে মি. ট্রাম্পের জয়ের আভাস পাওয়া গেছে। এই রাজ্যে আটটি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। রিপাবলিকান প্রাধান্য
এই অঙ্গরাজ্যটিতে জেরেমি কার্টার আর বিল ক্লিনটন ছাড়া গত কয়েক দশকে আর কোন ডেমোক্র্যাটিক
প্রার্থী জয়ী হননি।
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যেও মি. ট্রাম্প জিতবেন বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এখন জনমত জরিপে এগিয়ে আছেন - তবে কয়েকটি রাজ্যে ট্রাম্প ও বাইডেনের মধ্যে ব্যবধান খুবই সামান্য । ফলে এগুলো নির্বাচনের ফলাফলের মোড় ঘুরিয়ে দিতে পারে।
দশ রাজ্যের ভোটে বাইডেন এগিয়ে
ছবির ক্যাপশান, দশ রাজ্যের ভোটের ফল
শুভ সকাল এবং শুভ সন্ধ্যা
আমেরিকায় সন্ধ্যে নেমে আসার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও শেষ হয়েছে ভোট গ্রহণ। এরই মধ্যে দুএকটি জায়গা থেকে আসতে শুরু করেছে ফলাফল। দেশটিতে 'ইলেকশন নাইট' শুরু হয়েছে, যেটি উৎকণ্ঠার রাত হবে প্রার্থীদের জন্য। আমরা, আহ্রার হোসেন ও সায়েদুল ইসলাম নজর রাখবো ফলাফলের দিকে। বাংলাদেশে বসে যারা মার্কিন নির্বাচনের ফলের দিকে চোখ রাখছেন, আমাদের পক্ষ থেকে জানাই শুভ সকাল।