আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সংসদ নির্বাচন: যেভাবে হলো ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা

এবারের নির্বাচনে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে বিএনপি সহ ঐক্যফ্রন্ট প্রার্থীরা পুনর্নিবাচনের দাবিতে ইসি'তে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সরাসরি কভারেজ

  1. যশোর সদরে চলছে ভোটগ্রহণ

    যশোর-৩ আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে সংবাদদাতা সাজেদ রহমান জানান:

    অধিকাংশ কেন্দ্রের বাইরে ভোট দিতে আসা মানুষজনের লাইন দেখা গেছে।

    ভোট দিতে আসা মানুষের সাথে কথা বলে জানা গেছে তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।

    ছবিটি যশোর-৩ আসনের একটি কেন্দ্র থেকে তোলা।

  2. পুরান ঢাকায় সুষ্ঠুভাবে চলছে ভোটগ্রহণ

    সংবাদদাতা আবুল কালাম আজাদ জানাচ্ছেন:

    ঢাকা-৭ আসনে সকাল থেকে স্বাভাবিকভাবেই চলছে ভোটগ্রহণ।

    যথেষ্ট পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

    যারা ভোট দিয়ে বের হয়েছে তাদের অধিকাংশই বলেছেন ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে।

    তবে বেশ কয়েকটি কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্টের উপস্থিতি ছিল না বলে জানান সংবাদদাতা।

  3. বরিশালে কেন্দ্রর বাইরে অনুপস্থিত ধানের শীষের এজেন্ট

    বরিশাল-৫ আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে সংবাদদাতা জানান:

    কেন্দ্রের বাইরে ধানের শীষের ব্যাজ পড়া কাউকে দেখা যায়নি।

    ছবিটি বরিশাল মহিলা কলেজ কেন্দ্র থেকে তোলা।

  4. প্রতি ঘণ্টায় বিবিসি বাংলার ফেসবুক লাইভ দেখতে সাথেই থাকুন

  5. ইভিএমে ভোট দিতে কিছুটা জটিলতার মুখে পড়ছে মানুষ

    ঢাকা-১৩ আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে সংবাদদাতা অর্চি অতন্দ্রিলা জানাচ্ছেন ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দিতে কিছুটা জটিলতার মুখে পড়ছে মানুষ।

  6. নড়াইলে চলছে ভোটগ্রহণ

    নড়াইল-২ আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে সংবাদদাতা রায়হান মাসুদ জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে।

    এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মাশরাফী বিন মোর্ত্তুজা।

    এই আসনের অন্যান্য প্রার্থীরা হলেন:

    বিএনপির এ জেড এম ফরিদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম নাসির উদ্দীন, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান, জাতীয় সমাজতান্ত্রিক দলের ফকির শওকত আলী, ন্যাশনাল পিপলস পার্টির মো মনিরুল ইসলাম এবং ইসলামী ঐক্যজোটের মো মাহবুবুর

  7. ভোট দিয়েছেন ড. কামাল হোসেন

    ভোট দেয়া শেষে সাংবাদিকদের ড. কামাল হোসেন বলেছেন , বিভিন্ন জায়গা থেকে তিনি ভোট জালিয়াতির খবর পাচ্ছেন। তবে তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচন কমিশন এগুলোর দিকে নজর রাখবে।

  8. শেখ হাসিনা - 'মানুষ যাকে খুশি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে'

    ভোটকেন্দ্রে ভোট দেয়া শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, "যেই ক্ষমতায় আসুক, বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে।"

  9. দেশের বিভিন্ন স্থানে চলছে ভোটগ্রহণ

    মুন্সীগঞ্জ-১ আসনের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে সংবাদদাতা তাফসির বাবু জানাচ্ছেন:

    কেন্দ্রেগুলোতে ভোট দিতে আসছে মানুষ। একটি কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ২০০ ভোট পরেছে। ঐ কেন্দ্রের মোট ভোটার ১৭০০।

  10. রাজশাহীতে ভোট দিচ্ছে মানুষ

    রাজশাহী সদরের (রাজশাহী-২) কয়েকটি কেন্দ্র ঘুরে সংবাদদাতা আনোয়ার আলী হিমু জানান অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে

  11. চট্টগ্রামে নেই অধিকাংশ প্রার্থীর এজেন্ট

    চট্টগ্রামের কয়েকটি আসনের কিছু কেন্দ্র ঘুরে বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন:

    চট্টগ্রাম-৯, চট্টগ্রাম- ১০ ও চট্টগ্রাম-১১ আসনের ১০-১২ টি কেন্দ্র ঘুরে দেখেছি, কিন্তু নৌকা ছাড়া অন্য কোন প্রার্থীর এজেন্ট দেখিনি।

  12. চট্টগ্রামের একটি কেন্দ্রে ব্যালটবাক্স ভর্তি ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই

    চট্টগ্রামের লালখান বাজারের শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে (চট্টগ্রাম-১০) সকাল ৭:৫০ মিনিটের দিকে ভিডিওটি করেছেন বিবিসি সংবাদদাতা:

  13. ভোটেকেন্দ্রে পৌঁছেছেন ড. কামাল হোসেন

    সংবাদদাতা ফারহানা পারভীন জানাচ্ছেন:

    ঢাকা-৮ আসনের ভিকারুন্নিসা নুন স্কুল ভোটকেন্দ্রে স্ত্রী’র সাথে ভোটকেন্দ্রে এসেছেন ড. কামাল হোসেন

  14. মিরপুরে ভোট গ্রহণ চলছে

    ঢাকা ১৪ ও ঢাকা-১৫ আসনের চারটি কেন্দ্রে ঘুরে এসে সংবাদদাতা আহরার হোসেন জানাচ্ছেন:

    ৪টা ভোট কেন্দ্রের একটিতেও নৌকা ও হাতপাখার প্রার্থীর বাদে অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্ট ভোটকেন্দ্রেই আসেনি।

  15. চট্টগ্রামে লালখানের এক ভোটকেন্দ্রে ভরা ব্যালট বাক্স

    চট্টগ্রামের লালখান বাজারের একটি ভোটকেন্দ্রে (চট্টগ্রাম-১০) সকাল ৭:৫০ মিনিটের দিকে বিবিসি সংবাদদাতা অধিকাংশ ব্যালট বাক্স পূর্ণ দেখতে পান।

    এ বিষয়ে ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেন নি।

  16. ভোট দিয়েছেন শেখ হাসিনা

    ঢাকা ১০ আসনের সিটি কলেজ কেন্দ্র থেকে কাদির কল্লোল জানাচ্ছেন:

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দিয়েছেন।

    প্রধানমন্ত্রী তাঁর বোন শেখ রেহানা ও তার সায়মা ওয়াজেদকে নিয়ে ভোট দিতে এসেছিলেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট নম্বর ৪৩৭।

    প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয় হবে। মানুষ উন্নয়নের ধারাবাহিকতার পক্ষে নিজেদের রায় দেবে।

  17. ঢাকার বিভিন্ন জায়গার অবস্থা

    ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেবেন ড. কামাল হোসেন। ঢাকা-৮ আসনের ঐ কেন্দ্রটি থেকে সংবাদদাতা ফারহানা পারভীন জানাচ্ছেন:

    ভিকারুননিসা স্কুলের সামনে কয়েকশো মানুষ জড়ো হয়েছেন।

    যেহেতু ড. কামাল হোসেন এখানে ভোট দেবেন তাই গণমাধ্যমকর্মীদের আগ্রহ এই ভোটকেন্দ্রটি ঘিরে।

    ঢাকা-১৩ আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে সংবাদদাতা অর্চি অতন্দ্রিলা জানাচ্ছেন:

    মানুষজন ধীরে ধীরে ভোটকেন্দ্রে আসতে শুরু করেছে।

  18. ভোটকেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    সংবাদদাতা কাদির কল্লোল জানাচ্ছেন:

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটকেন্দ্রে পৌঁছেছেন।

    ঢাকা সিটি কলেজ কেন্দ্রে (ঢাকা-১০) ভোট দেবেন তিনি।

  19. রাজশাহীর চিত্র

    রাজশাহী সদর থেকে সংবাদদাতা আনোয়ার আলী হিমু জানাচ্ছেন:

    রাজশাহী-২ আসনের কয়েকটি ভোট কেন্দ্রের বাইরে ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছে মানুষ। ২-৩টি কেন্দ্রের বাইরে ১০-১২ জন করে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছে।