আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সংসদ নির্বাচন: যেভাবে হলো ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা

এবারের নির্বাচনে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে বিএনপি সহ ঐক্যফ্রন্ট প্রার্থীরা পুনর্নিবাচনের দাবিতে ইসি'তে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সরাসরি কভারেজ

  1. গোপালগঞ্জে বিজয়ী শেখ হাসিনা

    গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

    বেসরকারিভাবে প্রাপ্ত প্রথম এই আসনটির ফলাফল জানা গেছে।

    শেখ হাসিনা পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জিলানী পেয়েছেন মাত্র ১২৩ ভোট।

  2. ঢাকা ৭ আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে যা দেখলেন বিবিসির সংবাদদাতা

  3. ব্রেকিং, ফলাফল প্রত্যাখ্যান করেছে ঐক্যফ্রন্ট

    নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ড. কামাল হোসেন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন।

    আগামীকাল নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী কর্মসূচীর বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবে ঐক্যফ্রন্ট।

  4. নির্বাচন কমিশনে ফলাফল আসতে শুরু করেছে

    দেশের বিভিন্ন স্থান থেকে কেন্দ্রগুলোর ভোটের ফলাফল আসতে শুরু করেছে নির্বাচন কমিশনে।

    এখনো কোন আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফল জানা না গেলেও, বেশিরভাগ কেন্দ্রের ভোটে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা।

    বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ১২টি আসনে মহাজোটের প্রার্থীরা এগিয়ে রয়েছে, ঐক্যজোটের প্রার্থীরা বা অন্যরা কোন আসনেই এগিয়ে নেই।

  5. বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর:

    সিএনএন: সহিংসতায় রূপান্তরিত হওয়া বাংলাদেশের নির্বাচনে অন্তত ১৫জন নিহত

    আনন্দবাজার পত্রিকা: বাংলাদেশের ভোটে জেলায় জেলায় অশান্তি, অন্তত ১৪ জনের মৃত্যু

  6. বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর

    বিবিসি: সহিংসতার মধ্য দিয়ে নির্বাচন

    আলজাজিরা: সহিংসতার মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচনের ভোট শেষ

  7. নির্বাচন নিয়ে যা বলছেন এইচ টি ইমাম, বিবিসি বাংলাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া

  8. LIVE: বিবিসি বাংলার ফেসবুক পাতায় প্রতি ঘন্টার আপডেট

  9. নির্বাচন নিয়ে যা বলছেন মির্জা ফখরুল ইসলাম, বিবিসি বাংলাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া

  10. ভোট গ্রহণ শেষে চলছে গণনা

    সারা দেশের ২৯৯টি আসনে ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে।

    একজন প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনে ভোট গ্রহণ হয়নি।

    কয়েক ঘণ্টার মধ্যেই ইভিএমে নেয়া ছয়টি আসনের ভোটের ফলাফল জানা যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

    নির্বাচনে অনেক স্থানে সহিংসতা, কারচুপি, এজেন্টদের বাধা দেয়ার অভিযোগ উঠেছে। ভোটের শেষের দিকে বিরোধীদের অন্তত ৩০জন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

    সহিংসতায় এ পর্যন্ত ১৫জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।

  11. নির্বাচন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের বক্তব্য

  12. এক্সক্লুসিভ: শেওড়াপাড়ার একটি ভোটকেন্দ্রে বিবিসির সংবাদদাতা যা দেখেছেন

  13. চট্টগ্রামের কয়েকজন ভোটারের অভিযোগ

  14. ব্রেকিং, সারাদেশে নিহত ১৫জন

    নির্বাচনী সহিংসতায় সারাদেশে এ পর্যন্ত ১৫জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  15. নির্বাচনের নামে একটি প্রহসন: ইসলামী আন্দোলন

    চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ টি এম হেমায়েতউদ্দিন এই নির্বাচনকে প্রহসন, একতরফা এবং কলঙ্কজনক অধ্যায় হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সারাদেশ থেকে হাতপাখা এজেন্টদের অপদস্থ করা হয়েছে, এবং তাদের শারিরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে ও তাদের বের করে দেয়া হয়েছে। ''নির্বাচনের নামে একটি প্রহসন মঞ্চস্থ হয়েছে।'' তিনি বলছেন।

  16. LIVE: বিবিসি বাংলার ফেসবুক পাতায় প্রতিঘণ্টার আপডেট

  17. ভোট গ্রহণ শেষ

    নানা অভিযোগ, কোন কোন প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তবে এখনো যারা ভোটকেন্দ্রে রয়েছেন, তারা ভোট দেয়ার সুযোগ পাবেন।

    কেন্দ্র থেকে প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া এবং রাতেই বক্সে ভোট ভরে রাখার অভিযোগ করেছেন বিরোধী প্রার্থীরা। পরিস্থিতির উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।

    তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে।

    প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বেলা ৩টায় বলেছেন, নির্বাচনের পরিস্থিতি ভালো।

  18. বিবিসি বাংলার ইউটিউবে সংসদ নির্বাচন ২০১৮-এর কাভারেজ দেখতে পারেন

  19. ব্রেকিং, ভোট বর্জন করেছে জামায়াতে ইসলামী

    ভোট বর্জনের ঘোষণা বিএনপির ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া জামায়াতে ইসলামী বাংলাদেশ।

    দলটির সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, ধানের শীষ প্রতীকে জামায়াতে ইসলামীর যে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তারা সবাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

    এজেন্টদের ঢুকতে না দেয়া, কেন্দ্রে থাকতে না দেয়া এবং সরকার একতরফা নির্বাচন করার কারণে দুপুর ১টায় তাদের দল এই সিদ্ধান্ত নিয়েছে।