সংসদ নির্বাচন: যেভাবে হলো ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা

এবারের নির্বাচনে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে বিএনপি সহ ঐক্যফ্রন্ট প্রার্থীরা পুনর্নিবাচনের দাবিতে ইসি'তে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সরাসরি কভারেজ

  1. প্রস্তুত ভোটকেন্দ্রগুলো

    ঢাকা-১০ আসনের ঢাকা সিটি কলেজ ভোটকেন্দ্র থেকে বিবিসি সংবাদদাতা কাদির কল্লোল জানাচ্ছেন:

    ঢাকা সিটি কলেজ কেন্দ্র ভোট গ্রহণের জন্য প্রস্তুত। ঐ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    কারণ এই কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ঢাকার আরো কয়েকটি কেন্দ্র সকালে ঘুরে দেখে মনে হয়েছে কেন্দ্রগুলো ভোট গ্রহণের জন্য প্রস্তুত।

  2. দেখুন: ভোটের দিন কী হবে?

    নির্বাচনে কি জাতীয় পরিচয়পত্র নিয়ে যেতে হবে? ভোট দিতে গিয়ে যদি দেখেন আগেই আপনার ভোট দেয়া হয়ে গেছে তাহলে কী করবেন?

    Skip YouTube post
    Google YouTube কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না YouTube কনটেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

    End of YouTube post

  3. ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে মানুষ

    ঢাকা-১৪ আসন (মিরপুর) এলাকায় সকাল থেকে মানুষ জড়ো হওয়া শুরু করেছে।

    ঢাকা-১৪

    ছবির উৎস, বিবিসি