এবারের নির্বাচনে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে বিএনপি সহ ঐক্যফ্রন্ট প্রার্থীরা পুনর্নিবাচনের দাবিতে ইসি'তে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সরাসরি কভারেজ
২৫৯ আসনে এককভাবেই জয়ী আওয়ামী লীগ প্রার্থীরা
২৯৮টি আসনের মধ্য আওয়ামী লীগ এককভাবেই ২৫৯টি আসনে বিজয়ী হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব।
আর মহাজোটে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি পেয়েছে ২০টি আসন।
আওয়ামী লীগের অন্য শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি তিনটি আর বিকল্প ধারা ও জাসদ দুটি করে আর জাতীয় পার্টি (জেপি) ও তরিকত ফেডারেশন একটি করে আসনে জয়ী হয়েছে।
অন্যদিকে বিরোধী দল বিএনপি পেয়েছে পাঁচটি আর গণফোরাম প্রার্থীরা দুটি আসনে বিজয়ী হয়েছে।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসনে বিজয়ী হয়েছে।
তিনি ২৯৮ টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করেন।
বাকী দুটির মধ্যে ব্রাক্ষ্মনবাড়িয়া-৩ আসনের কয়েকটি কেন্দ্রের ফল স্থগিত আর গাইবান্ধার একটি আসনে প্রার্থীর মৃত্যু জনিত কারণে নির্বাচন পরে অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টির এ পর্যন্ত যারা জিতলেন
একাদশ সংসদ নির্বাচনের ফল গণণায় রাত সাড়ে তিনটা পর্যন্ত নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফলে জাতীয় পার্টির যারা জয়ী হয়েছেন তারা হলেন:
রংপুর-৩ আসনে হুসেইন মুহম্মদ এরশাদ, ময়মনসিংহ ৪ - বেগম রওশন এরশাদ, লালমনিরহাট ৩ - জি এম কাদের, রংপুর ১ - মসিউর রহমান রাঙ্গা, নীলফামারী ৩ - মেজর (অব) রানা সোহাম্মদ সোহেল, নীলফামারী ৪ - আহসান আদেলুর রহমান, কুড়িগ্রাম ২ - পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা ১ - ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী, বগুড়া ২ - শরিফুল ইসলাম জিন্নাহ, বরিশাল ৬ - নাসরিন জাহান রত্না, পিরোজপুর ৩ - ডাঃ রুস্তম আলী ফরাজী, ময়মনসিংহ ৮ - ফকরুল ইমাম, কিশোরগঞ্জ ৩ - মুজিবুল হক চুন্নু, ঢাকা ৪ - সৈয়দ আবু হোসেন বাবলা।, ঢাকা ৬ - কাজী ফিরোজ রশীদ, নারায়ণগঞ্জ ৩ - লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ ৫ - সেলিম ওসমান, সুনামগঞ্জ ৪ - পীর ফজলুর রহমান মেজবাহ, ফেনী ৩ - লেঃ জেঃ অবঃ মাসউদ উদ্দিন চৌধুরী , চট্রগ্রাম ৫ - ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বরিশাল ৩ - গোলাম কিবরিয়া টিপু ও বগুড়া ৭ - নুরুল ইসলাম তালুকদার।
ছবির উৎস, জাতীয় পার্টি
বিএনপির যারা জিতেছেন তারা সংসদে যাবেন?
রাত দুটো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে যেসব আসনের বেসরকারি ফল প্রকাশিত হয়েছে তাতে বিএনপির পাঁচ জনের জয়ের তথ্য পাওয়া গেছে।
এরা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বগুড়া-৬), মোশাররফ হোসেন (বগুড়া-৪), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২) হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩) ও ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান।
এখন সংসদে যাবেন কি-না?
ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচিত জাহিদুর রহমান বিবিসি বাংলাকে বলেন এটি তার দীর্ঘ ৩৫ বছরের পরিশ্রমের ফসল।
“দলের সিদ্ধান্তই মেনে নিবো। দল সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিলে যাবোনা”।
১৮২ আসনের মধ্যে আওয়ামী লীগ ১৫২
নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী রাত দুটা পর্যন্ত ঘোষণা করা ১৮২ আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছে ১৫২ আসনে।
এর বাইরে জাতীয় পার্টি ১৫ টি, বিএনপি ৪টি ও বিকল্প ধারা দুটি আসনে বিজয়ী হয়েছে।
এছাড়া জাসদ ও ওয়ার্কার্স পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে।
একই সঙ্গে চূড়ান্ত ফল ঘোষণা করা আরও কয়েকটি আসনে তথ্য নিচে দেয়া হলো:
গাজীপুর -২ জাহিদ আহসান রাসেল আওয়ামী লীগ ৪১২১৪০
ঢাকা-১১ একেএম রহমত উল্লাহ আওয়ামী লীগ ১৮৬৬৮১
ঢাকা-১৪ আসলামুল হক আওয়ামী লীগ ১৯৭১৩০
গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগ ২০৭৬৯৯
গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি আওয়ামী লীগ ২০৩২৫৮
খাগড়াছড়িতে উজেন্দ্র লাল ত্রিপুরা আওয়ামী লীগ ২৩৬১৫৬
চট্টগ্রাম-১৬ মোস্তাফিজুর রহমান চৌধুরী আওয়ামী লীগ ১৭৫৩৪১
বগুড়া-৪ মোশাররফ হোসেন বিএনপি ১২৮৫৮৫
জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপন আওয়ামী লীগ ২২৮৭৩০
জয়পুরহাট-১ শামছুল আলম দুদু আওয়ামী লীগ ২১৯৮২৫
নাটোর-৩ জুনাইদ আহমেদ পলক আওয়ামী লীগ ২৩০৩২৭
পাবনা-১ শামছুল হক টুকু আওয়ামী লীগ ২৮১৮৩৪
পাবনা-২ আহমেদ ফিরোজ কবির আওয়ামী লীগ ২৪২৬৮১
পাবনা-৪ শামসুর রহমান শরীফ আওয়ামী লীগ ২৪৯৫৫৮
চট্টগ্রাম-১৪ নজরুল ইসলাম চৌধুরী আওয়ামী লীগ ১৮৯১৮৬
সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম আওয়ামী লীগ ৩২৪৪২৪
গাইবান্ধা-২ মাহবুব আরা গিনি আওয়ামী লীগ ১৮৯৬১৭
ছবির উৎস, বিবিসি
নিবাচনের আরও কিছু চূড়ান্ত ফল
রাজশাহী -৫ মনসুর রহমান আওয়ামী লীগ ১৮৭৩৭০
চাঁদপুর-৪ শফিকুর রহমান আওয়ামী লীগ ১৭৩৩৬৯
ব্রাক্ষ্মনবাড়িয়া -৫ এবাদুল করিম আওয়ামী লীগ ২৫২৫২২
নড়াইল-২ মাশরাফি বিন মর্ত্তুজা আওয়ামী লীগ ২৭১২১০
চাঁদপুর-৫ মেজর (অব) রফিকুল ইসলাম আওয়ামী লীগ ৩০১৬৪৮
বরগুনা-২ আসনে শওকত হাচানুর রহমান রিমন ২০০৩২৫ ((আওয়ামী লীগ)। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার মাহবুব হোসেন পেয়েছেন ৯৫১৮ ভোট।
ময়মনসিংহ-১ আওয়ামী লীগের জুয়েল আরিং ২৫৮৯২৩
ময়মনসিংহ-৮ ফখরুল ইসলাম ১৫৬৭৮৯ (জাতীয় পার্টি)
আবার এমপি নির্বাচিত হলেন আসাদুজ্জামান নূর
নীলফামারি-২ আসনে আসাদুজ্জামান নূর (আওয়ামী লীগ) ১৭৮০৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে কুমিল্লা-৬ নৌকা প্রতীকে আ ক ম বাহাউদ্দিন ২৯৬৩০০ নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রাথী আমিনুর রশীদ ১৮৫৩৭ ভোট।
লাঙ্গলের কাছে হারলেন মান্না
বগুড়া-২ আসনে ঐক্যফ্রন্ট ও নাগরিক ঐক্য নেতা মাহমুদুর রহমান মান্না ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করে পেয়েছেন ৫৯৭১৩ ভোট। তবে তবে এই আসনে বিজয়ী জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ পেয়েছেন ১৭৮১৪২ ভোট।
ছবির উৎস, বিবিসি
LIVE: প্রতিঘণ্টায় বিবিসি বাংলার ফেসবুক আপডেট
নির্বাচন নিয়ে যা বললেন তোফায়েল আহমেদ
ছবির উৎস, বিবিসি
এ পর্যন্ত বেসরকারি ফলাফলে বিজয়ীরা
গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা (আওয়ামী লীগ) ২২৯৫৩৯ ভোট
গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম (আওয়ামী লীগ) ২৮১৯০৯ ভোট
গোপালগঞ্জ -১ মো: ফারুক খান (আওয়ামী লীগ) ৩৩১০৬২ ভোট
রংপুরে শিরিন শারমিন চৌধুরী ও লক্ষীপুরে শাহজাহান কামাল বিজয়ী
রংপুর-৬ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নেতা ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
লক্ষীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম শাহজাহান কামাল বিজয়ী হয়েছেন।
এ পর্যন্ত নির্বাচন কমিশন থেকে বেসরকারিভাবে চারটি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী হওয়ার তথ্য পাওয়া গেছে।
বেসরকারি ফলাফল: আওয়ামী লীগ ৫টি আসনে বিজয়ী, জাতীয় পার্টি ১টি আসনে বিজয়ী
ছবির উৎস, বিবিসি
গোপালগঞ্জ-২ আসনে শেখ সেলিম বিজয়ী
গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
তিনি ভোট পেয়েছেন ১৪৭টি কেন্দ্রে ২ ৮১৯০৯টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী তসলিম সিকদার পেয়েছেন মো: সিরাজুল ইসলাম ৬০৮টি এবং বিএনপির প্রার্থী মো: সিরাজুল ইসলাম সিরাজ পেয়েছেন ২৮৬ ভোট।
বেসরকারি ফলাফলে এ পর্যন্ত নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন চারজন।
এর আগে নির্বাচন কমিশন থেকে জানা গেছে, গোপালগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।