সংসদ নির্বাচন: যেভাবে হলো ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা

এবারের নির্বাচনে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে বিএনপি সহ ঐক্যফ্রন্ট প্রার্থীরা পুনর্নিবাচনের দাবিতে ইসি'তে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সরাসরি কভারেজ

  1. ভোটের পার্থক্য নিয়ে সিইসি

    সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনারকে প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রধান দু’টি বড় দলের সমর্থকের সংখ্যা কাছাকাছি। কিন্তু দুই দলের প্রাপ্ত ভোটের মধ্যে এত বড় ব্যবধান কীভাবে হলো?

    জবাবে সিইসি নুরুল হুদা বলেন, “জনগণ যেভাবে ভোট দিয়েছে সেভাবেই ভোট হয়েছে। এত ভোট তো আর আমরা দেই নি।”

  2. ব্রেকিং, পুনর্নির্বাচনের দাবি নাকচ করেছে ইসি

    নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ করে ঐক্যফ্রন্ট পুনর্নির্বাচনের দাবি করেছে।

    প্রধান নির্বাচন কমিশনার নতুন করে নির্বাচন অনুষ্ঠানের এই দাবি নাকচ করেছেন।

  3. ব্রেকিং, প্রধান নির্বাচন কমিশনারের ব্রিফিং: সারাংশ

    • মোট ভোটারের ৮০% ভোটার তাদের ভোট দিয়েছেন
    • প্রিজাইডিং অফিসাররা নিয়ম বহির্ভূত ঘটনা ঘটার কারণে সারাদেশে ১৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন
    • ঐক্যফ্রন্টের নির্বাচন প্রত্যাখ্যান এবং পুনর্নির্বাচনের দাবি সম্পর্কে ইসি: পুনর্নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই।
    • এখন পর্যন্ত অনিয়মের একটি অভিযোগও পাওয়া যায়নি।
  4. প্রধান নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলন

    নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

  5. নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে: সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন

    একাদশ সংসদ নির্বাচন অতীতের চেয়ে অনেকাংশে ভালো, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে ঢাকায় একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করেছে সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও ইলেকশন মনিটরিং ফোরাম।

    বিদেশী পর্যবেক্ষকরা ঢাকার ২৪টি কেন্দ্র ও ইলেকশন মনিটরিং ফোরামের সদস্যরা ২১৪টি আসনের ১৭১৬৫টি কেন্দ্র পরিদর্শন করেছেন বলে জানান।

  6. শেখ হাসিনাকে মমতা ব্যানার্জীর অভিনন্দন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এই মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  7. বৈঠকে বসছে বিএনপি ও ঐক্যফ্রন্ট

    করণীয় ঠিক করতে বিকাল ৪টায় গুলশানে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি নেতারা। এরপরে ২০ দলীয় জোটের একটি বৈঠক হবে। সন্ধ্যায় মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির একটি বৈঠক হবে।

    রবিবার ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন জানিয়েছিলেন, নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে সোমবার বৈঠক করে নিজেদের করণীয় ঠিক করবেন।

    ঐক্যফ্রন্টের নেতারা

    ছবির উৎস, পিএমও

  8. নির্বাচনের ফলাফল

    ছবির উৎস, বিবিসি

  9. মাশরাফি

    ছবির উৎস, বিবিসি

  10. নির্বাচন থেকে কেন সরে গেলেন সালমা ইসলাম?

  11. ব্রেকিং, পুনঃনির্বাচনের দাবি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান: আওয়ামী লীগ

    নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের যে দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট, সে প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, তাদের দাবি সম্পূর্ণ ভাবে প্রত্যাখ্যান করছি। তাদের দাবি অযৌক্তিক, গণবিরোধী এবং তাদের এই বক্তব্য প্রকাশ করার মধ্য দিয়ে গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের এই বক্তব্য প্রত্যাহারের জন্য আমি সবিনয় অনুরোধ করছি।

  12. সংঘাত-সহিংসতা না হওয়ায় নেতাকর্মীদের কাদেরের ধন্যবাদ

    বড় কোন সংঘাত সহিংসতা না হওয়ায় নোয়াখালীতে নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যেকোনো মূল্যে বিজয়কে সংহত করার (সুদৃঢ়) করার জন্য তিনি আহবান জানিয়েছেন।

    নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদের পেয়েছেন ২৫২৭৪৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ পেয়েছেন ১০৯৭০ ভোট।

    ওবায়দুল কাদের

    ছবির উৎস, বিবিসি

  13. ব্রেকিং, শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির অভিনন্দন

    ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বার সাধারণ নির্বাচনে জয়ী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন, বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব এহসানুল করিম।

    এদিকে দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানিয়েছেন, সকালে মি. মোদি টেলিফোন করে শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

    নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা

    ছবির উৎস, ফোকাস বাংলা

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  14. আনন্দবাজার পত্রিকা: আওয়ামী লীগের জয়ের পর পত্রিকাটির প্রধান খবর

    আনন্দবাজার পত্রিকা

    ছবির উৎস, আনন্দবাজার পত্রিকা

  15. হিন্দু: বাংলাদেশের হাসিনার বিশাল বিজয়, তবে বিরোধীদের নতুন নির্বাচনের দাবি

    দি হিন্দু

    ছবির উৎস, দি হিন্দু

  16. বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর

    আলজাজিরা বলছে, হাসিনা জিতেছেন, যদিও বিরোধীরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে

    আলজাজিরা

    ছবির উৎস, আলজাজিরা

  17. বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর

    বিবিসি

    ছবির উৎস, বিবিসি

  18. নির্বাচনে অংশ নেয়া তারকাদের খোঁজখবর

    আওয়ামী লীগ থেকে নীলফামারী-২ আসনে নির্বাচিত হয়েছেন অভিনেতা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

    আন্দালিভ রহমান পার্থকে হারিয়ে ১৭ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুক। এই আসনের আরেক প্রার্থী হুসেইন মু. এরশাদ আগেই ফারুকের পক্ষে সমর্থন দিয়ে সরে দাঁড়ান।

    মানিকগঞ্জ-২ আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

    তবে বগুড়া-৪ আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের কাছে হেরেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিজয়ী প্রার্থী ১২৬৭২২ ভোট পেলেও তিনি পেয়েছেন ৬৩৮ ভোট। তবে দুপুরের দিকেই তিনি অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন।

    সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী রুমানা মোর্শেদ কনকচাঁপা পেয়েছেন ১১১৮ ভোট। সেই আসনে প্রায় সোয়া ৩ লাখ ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নাসিম।

    এছাড়া আরো জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা এবং সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়।

    বেবি নাজনীনকে নীলফামারী-৪ আসনে বিএনপি মনোনয়ন দিলেও আইনি জটিলতায় মনোনয়নপত্র প্রত্যাহার হয়ে যায়।

    বরিশাল-২ আসনে নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা লাঙ্গল প্রতীকে নির্বাচন করে ১৪৭১ ভোট পেয়েছেন। এই আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. শাহে আলম।

    তারকা প্রার্থীরা

    ছবির উৎস, বিবিসি

  19. প্রথম এমপি ক্রিকেটার মাশরাফি

    নড়াইল-২ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া, বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

    তিনি পেয়েছেন ২৭১২১০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৭৮৮৩ ভোট।

    তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম কোন ক্রিকেটার যিনি একজন এমপি হিসাবে ওয়ানডে বা ঘরোয়া ক্রিকেট খেলতে যাচ্ছেন।

    আরেকজন সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ-১ আসন থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৫১ হাজার ২৫৫ ভোট।

    মাশরাফি বিন মর্তুজা

    ছবির উৎস, বিবিসি

  20. আওয়ামী লীগের হ্যাট-ট্রিক

    টানা তৃতীয়বারের মতো সংসদ নির্বাচনে জিতে রেকর্ড গঠন করেছে আওয়ামী লীগ।

    বাংলাদেশে এই প্রথম কোন রাজনৈতিক দল পরপর তিন মেয়াদে সরকার গঠন করতে চলেছে।

    সরকার গঠন করার পর চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

    যদিও নির্বাচনে আগে থেকেই ব্যালট বাক্সে ভোট ভরে রাখা, এজেন্ট ও ভোটারদের বাধা দেয়া, প্রকাশ্যেই জাল ভোট দেয়া, লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অনেক অভিযোগ উঠেছে।

    নির্বাচনকে প্রহসন বলে আখ্যায়িত করে ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি করেছে ঐক্যফ্রন্ট। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের দাবি, জনসমর্থন না থাকায় বিএনপি ভোট পায়নি।

    এর আগের ২০১৪ সালের নির্বাচন ছিল একতরফা, যে নির্বাচনে বিএনপি, জামায়াতসহ বেশিরভাগ বিরোধী দল অংশ নেয়নি।

    ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে।

    তারও আগে স্বাধীনতার পরপর এবং ১৯৯৬ সালে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ।

    শেখ হাসিনা

    ছবির উৎস, GETTY IMAGES