BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
শেখ মুজিবকে হত্যার আগের কয়েক সপ্তাহে বাংলাদেশে যা যা ঘটেছিল
এমন একটি সময় এই অভ্যুত্থানের পরিকল্পনা করা হয়, যখন দেশটিতে রীতিমত অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। অগাস্টের আগে শেখ মুজিবের ওপর এক দফা হামলাও হয়েছিল।
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতের এক পরিবার
ব্রিটিশ সরকারকে ১০৯ বছর আগে ৩৫ হাজার টাকা ধার দিয়েছিলেন বলে দাবি করেছে ভারতের মধ্যপ্রদেশের এক পরিবার। সেই অর্থ তারা এখন সুদে আসলে ফেরত চায়।
প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপক জেসন আরডে মৃত উদ্ধার
দুই হাজার তেইশ সালে মাত্র ৩৭ বছর বয়সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম বয়সী কৃষ্ণাঙ্গ অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। ৪১ বছর বয়সী আরডে প্লেজারিজমের অভিযোগ অস্বীকার করেছিলেন, তবে তার কাজের মধ্যে কিছু ভুল হয়েছিল বলে তিনি স্বীকার করেছিলেন।
পত্রিকা: 'অভাবনীয়' উপহারের বার্তা দিয়ে তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে চাইছে দিল্লি'
শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় তারেক রহমানের দিল্লি সফর ইস্যু; এলএনজি টার্মিনাল ঘিরে তৈরি হওয়া সংকটের সুরাহা না হওয়ায় গ্যাস সংকট কাটেনি, আর তাতে আজও বন্ধ থাকছে অধিকাংশ কারখানা এবং চট্টগ্রামের ভাটিয়ারীতে জাহাজভাঙা কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছেন - ঘুরেফিরে এই তিনটি খবর প্রাধান্য পেয়েছে।
তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত
ভারতের দিক থেকে আরও একটি আমন্ত্রণ রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়া দিল্লিতে ব্রিকসের সম্মেলন হবে। সেখানে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আওয়ামী লীগের অগাস্ট ফ্যাক্টর: হত্যা, হামলা, ক্ষমতাচ্যুতি
১৯৭৫ সালের ১৫ই অগাস্ট সপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। তার প্রায় তিন দশক পর, ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়; অল্পের জন্য প্রাণে বেঁচে যান দলটির তৎকালীন সভাপতি শেখ হাসিনা। এর প্রায় ২০ বছর পর ২০২৪ সালের পাঁচই অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি।
চট্টগ্রামে জাহাজ ভাঙার সময় বিষাক্ত গ্যাসে অন্তত আট জনের মৃত্যু
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, এই ঘটনায় তিন-চারজন আহত হয়েছে এবং নিখোঁজ আছে অন্তুত পাঁচজন। যেখান থেকে গ্যাস লিকেজ হয়েছে, সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না এবং লিকেজ থামানোর জন্য সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকটের কারণ কী এবং সমাধানে সরকার কী করছে?
বাংলাদেশে গ্যাসের ঘাটতির কারণে সংকট তৈরি হয়েছে গ্যাসনির্ভর প্রতিটি সেক্টরে। সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, বিদ্যুৎ উৎপাদন ব্যহত হয়ে লোডশেডিং বেড়েছে। অনেক শিল্প কারখানায়ও উৎপাদন বন্ধ হয়ে গেছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।
ইরানে হামলার জন্য নিয়ে আসা মার্কিন যুদ্ধজাহাজে হাজারো সেনা 'খাদ্য সংকটে'
২৫০ দিনের বেশি সময় ধরে রণতরীতে দায়িত্ব পালন করা মার্কিন সেনাদের অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নানা সংকটের কারণে জাহাজে থাকা অনেক সেনা চরম ক্লান্তির মুখোমুখি হচ্ছেন। আত্মহত্যার মতো ঘটনারও দাবি করা হচ্ছে। সব মিলিয়ে এই সেনাদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্ধেগ তৈরি হয়েছে।
নির্বাচিত খবর
৩৫ বছর আগে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল
বাংলাদেশের সব নির্বাচনে গোপন ব্যালটে ভোট হলেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয় প্রকাশ্যে। ভোট প্রকাশ্যে হওয়ায় কোন সংসদ সদস্য বিপক্ষ দলের প্রার্থীকে ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে কী-না সেই প্রশ্নও সামনে আসছে।
আওয়ামী লীগের নেতারা ভারতে দুই বছর কীভাবে কাটালেন?
গত দুবছর ধরে বাংলাদেশ থেকে ভারতে চলে আসা আওয়ামী লীগের অনেক নেতাই কলকাতা সহ পশ্চিমবঙ্গ এবং ভারতের নানা জায়গায় 'আত্মগোপন' করে আছেন। কীভাবে থাকছেন তারা সেখানে?
মৃত্যুদণ্ড সত্ত্বেও দেশে ফেরার পরিকল্পনার 'জুয়া' কেন খেলছেন শেখ হাসিনা
ক্ষমতাচ্যুত হওয়ার দ্বিতীয় বার্ষিকীতে বুধবার দিল্লির জনাকীর্ণ প্রেস ক্লাবে প্রচারিত এক অডিও বার্তায় হাসিনা বলেছেন, তাকে নিজ দেশে "ফিরতেই হবে", তবে তিনি এখনই তার সুনির্দিষ্ট পরিকল্পনা বা তারিখ ঘোষণা করবেন না।
মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন?
বাংলাদেশে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করার ব্যাপারে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা রয়েছে বলে দলটির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন। যদিও আগে অনেকের নাম আলোচনায় এসেছিল।
কোন কোন মাছে মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন গবেষকরা
শুধু মাছের পাকস্থলী বা পরিপাকতন্ত্রেই নয়, কিছু গবেষণায় মাছের মাংসপেশিতেও এসব অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত হয়েছে।













































