আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনা ভাইরাস: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে, মৃত ২৬
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোসাভাইরাসে সংক্রমিত হয়ে ২৬ জন মারা গেছেন।
আর এই সময়ে নতুন করে ১৫০৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্তদের তথ্য পাওয়া গেছে। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮.২২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ৭ জন এবং এরা সবাই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বাংলাদেশে এর আগে গত তিনদিনে অর্থাৎ ২০মে ১৪৫৭ জন, ১৯মে ১৬০৮, ১৮মে ১২৭২ জন শনাক্ত হয়েছিলো।
তবে ১৪ থেকে ১৭ই মে ঈদের ছুটির সময়ে নমুনা পরীক্ষা কম হওয়ায় শনাক্ত সংখ্যা ছিলো হাজারেরও কম।
বিবিসি বাংলায় আরো পড়ুন
বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন।
এদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন মোট ১২,৩১০ জন।
আর এখন পর্যন্ত ৫৭ লাখ ৯৩ হাজার ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।