করোনা ভাইরাস: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে, মৃত ২৬

শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিনের মৃত্যুহার বিবেচনা করলে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রতি ১৫ মিনিটে একজনের মৃত্যু হচ্ছিল।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিনের মৃত্যু হার বিবেচনা করলে দেখা যায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রতি ১৫ মিনিটে একজনের মৃত্যু হচ্ছিল
Published

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোসাভাইরাসে সংক্রমিত হয়ে ২৬ জন মারা গেছেন।

আর এই সময়ে নতুন করে ১৫০৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্তদের তথ্য পাওয়া গেছে। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮.২২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ৭ জন এবং এরা সবাই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বাংলাদেশে এর আগে গত তিনদিনে অর্থাৎ ২০মে ১৪৫৭ জন, ১৯মে ১৬০৮, ১৮মে ১২৭২ জন শনাক্ত হয়েছিলো।

তবে ১৪ থেকে ১৭ই মে ঈদের ছুটির সময়ে নমুনা পরীক্ষা কম হওয়ায় শনাক্ত সংখ্যা ছিলো হাজারেরও কম।

বিবিসি বাংলায় আরো পড়ুন

বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন।

এদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন মোট ১২,৩১০ জন।

আর এখন পর্যন্ত ৫৭ লাখ ৯৩ হাজার ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিবিসি বাংলার অন্যান্য খবর: