গত কয়েক দিন ধরেই সমাবেশের অনুমতি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল দুই দলেরই। বিএনপি নয়া পল্টনে তাদের দলীয় প্রধান কার্যালয়ের সামনেই সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপিকে।
অন্যদিকে আওয়ামী লীগও জানায় তারা শান্তি ও উন্নয়ন কর্মসূচি করবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। তবে এ দুটি দলের কাছেই সমাবেশের বিকল্প ভেন্যুর প্রস্তাব চায় ডিএমপি। তবে দুটি দলই অনড় থাকে তাদের নিজেদের নির্ধারিত ভেন্যুতেই সমাবেশ করার ব্যাপারে। শেষ পর্যন্ত শুক্রবার দুপুরের পর দুটি দলকেই সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ।
এই খবরটির বিস্তারিত পড়ুন এখানে।