বাংলাদেশে শিথিল লকডাউনের প্রথমদিনে যা যা ঘটলো

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। কীভাবে ও কতটুকু কার্যকর হচ্ছে, তার সর্বশেষ খবরাখবর নিয়ে ছিল বিবিসির লাইভ আপডেট।

সরাসরি কভারেজ

সায়েদুল ইসলাম

  1. সকাল সাড়ে আটটায় গুলশান এভিনিউর চিত্র

    ঢাকার গুলশান এলাকা

    ছবির উৎস, BBC Bangla

    ছবির ক্যাপশান, ঢাকার গুলশান এলাকা
  2. বিকাশ-রকেট-নগদে ৪০ হাজার টাকা পর্যন্ত লেনদেন বিনা মাশুলে

    লকডাউনের আগের দিন মোবাইল ব্যাংকিং লেনদেনের সীমা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ে প্রতিমাসে ৪০ হাজার টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহককে কোন মাশুল দিতে হবে না। তবে প্রতিবার লেনদেনে সর্বোচ্চ সীমা হবে ১০ হাজার টাকা।

    বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে মেনে চলতে হবে।

    আগে মোবাইল লেনদেনে ৭৫ হাজার টাকা পর্যন্ত সীমা থাকলেও এখন সেটা বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে।

    সেই সঙ্গে ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিকভাবে চালু রাখতে হবে এবং এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখতে হবে। সেই সঙ্গে নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করতে হবে।

    গত কয়েক বছরে মোবাইল ব্যাংকিং জনপ্রিয়তা পেয়েছে
    ছবির ক্যাপশান, গত কয়েক বছরে মোবাইল ব্যাংকিং জনপ্রিয়তা পেয়েছে
  3. লকডাউন
  4. সোমবার সকালে ঢাকার কয়েকটি এলাকার ছবি

    টেকনিক্যাল মোড়ের চিত্র

    ছবির উৎস, BBC Bangla

    ছবির ক্যাপশান, টেকনিক্যাল মোড়ের চিত্র
    ঢাকার গ্রীন রোড এলাকা

    ছবির উৎস, BBC Bangla

    ছবির ক্যাপশান, ঢাকার গ্রীন রোড এলাকা
    ঢাকার বিজয় স্মরণীর মোড়

    ছবির উৎস, BBC Bangla

    ছবির ক্যাপশান, ঢাকার বিজয় স্মরণীর মোড়
    তেজগাঁও- গুলশান লিংক রোড

    ছবির উৎস, BBC Bangla

    ছবির ক্যাপশান, তেজগাঁও- গুলশান লিংক রোড
  5. সকালের শিফটে গার্মেন্টস কর্মীরা

    শিল্প-কারখানা খোলা থাকায় গার্মেন্টস কর্মীদের দিন শুরু হয়েছে অন্যান্য দিনের মতোই।

    ছবির উৎস, BBC Bangla

    ছবির ক্যাপশান, শিল্প-কারখানা খোলা থাকায় গার্মেন্টস কর্মীদের দিন শুরু হয়েছে অন্যান্য দিনের মতোই।
  6. লকডাউন শুরু হলেও ঢাকার রাস্তায় যানবাহন, মানুষের অপেক্ষা

    বাংলাদেশে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। তবে গত বছরের তুলনায় অনেক শিথিলভাবে শুরু হয়েছে এবারের লকডাউন।

    লকডাউনের মধ্যে মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকার কথা থাকলেও, ঢাকার রাস্তায় বাস না থাকলেও প্রাইভেটকার, সিএনজি, রিক্সা চলতে দেখা গেছে।

    সীমিত পরিসরে যেসব অফিস খোলা থাকবে, তাদের কর্মীদের নিজস্ব ব্যবস্থাপনায় অফিসে আনা নেয়ার কথা। কিন্তু সকালে অফিসে যাওয়ার জন্য যানবাহনের অপেক্ষায় অনেক মানুষজনকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

    এমনকি গুলশান এলাকায় সরকারি বিআরটিসির বাস চলতেও দেখা গেছে।

    ঢাকার রাস্তায় অনেককে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে

    ছবির উৎস, Aharar Hossain

    ছবির ক্যাপশান, ঢাকার রাস্তায় অনেককে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে