বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা অনলাইনে ভিডিও লিঙ্কের মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরছেন।
করোনাভাইরাস মহামারির ব্যাপারে তদন্তের যে দাবি উঠেছে সে বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, “ভাইরাসটি নিয়ন্ত্রণে আসার পর এবিষয়ে একটি সমন্বিত পর্যালোচনা হতে পারে।”
তবে তিনি বলেছেন, “সেটা হতে হবে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে।”
পরিস্থিতি মোকাবেলায় আগামি দুবছর ধরে তিনি ২০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রেসিডেন্ট শি বলেছেন, চীন যদি এই ভাইাসের কোন টিকা তৈরি করে সেটা “সারা বিশ্বের পণ্য হিসেবে বিবেচিত হবে।”
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো: “আমরা যদি কোন টিকা আবিষ্কার করি তাহলে সবারই সেটা পেতে হবে। অল্প কিছু মানুষের জন্য এই রোগ হুমকি হিসেবে রয়ে গেলে সেটা সবার জন্যই হুমকি হিসেবে থেকে যাবে।”
“এটা নীতির বিষয়। মানুষের স্বাস্থ্য নিয়ে তর্ক হতে পারে না। এটা কেনা ও বিক্রি করা যাবে না।”
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল: “বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) একটি বৈধ ও বৈশ্বিক সংস্থা যেখানে সবগুলো বিষয় একসঙ্গে কাজ করে। আমাদের দেখতে হবে এটাকে কীভাবে আরো উন্নত করা যায়।”
তিনি বলেন, এই মহামারি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই হু’র তীব্র সমালোচনা করে বলেছেন মহামারি মোকাবেলায় সংস্থাটি ব্যর্থ হয়েছে।