ঘূর্ণিঝড় আম্পান সম্পর্কে সর্বশেষ যা জানা যাচ্ছে

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মিজানুর রহমান খান

  1. ঘূর্ণিঝড় আম্পান সম্পর্কে সর্বশেষ যা জানা যাচ্ছে:

    amphan

    ছবির উৎস, Getty Images

    • জন্ম দক্ষিণ বঙ্গোপসাগরে, ১৬ই মে শনিবার রাতে।
    • আম্পান নামটি দিয়েছে থাইল্যান্ড।
    • ধেয়ে আসছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলের দিকে।
    • সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় এটি বাংলাদেশের উপকূল থেকে সাতশো কিলোমিটার দূরে অবস্থান করছিল।
    • ঘূর্ণিঝড়টি নিজে ঘুরছে এবং পাশাপাশি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে।
    • আম্পানের ব্যাস ৭২০ কিলোমিটার, সাতক্ষীরা থেকে টেকনাফ পর্যন্ত।
    • শক্তিমত্তার বিচারে আবহাওয়াবিদরা একে সুপার সাইক্লোন হিসেবে উল্লেখ করছেন।
    • বুধবার, ২০শে মে সন্ধ্যে নাগাদ উপকূলে আঘাত করতে পারে।
    • সেসময় বাতাসের গতি ঘণ্টায় ১৫০ থেকে ১৬৫ কিলোমিটার হতে পারে।
    india coast

    ছবির উৎস, Getty Images

    • মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সঙ্কেত জারি। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর।
    • সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলা বিশেষ ঝুঁকিপূর্ণ এলাকা বলে চিহ্নিত।
    • ২২ থেকে ২৫ লাখ লোককে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি।
    • বাংলাদেশ সরকার বলছে ১২,০০০ আশ্রয় কেন্দ্র প্রস্তুত। এসব কেন্দ্রে আশ্রয় নিতে পারবে প্রায় ৫২ লাখ মানুষ।
    • করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব রক্ষায় উপকূলীয় জেলার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।
    • লোকজনকে মাস্ক পরে আশ্রয় কেন্দ্রে আসতে বলা হয়েছে।
    • সাতক্ষীরার প্রত্যন্ত গাবুরা ইউনিয়নের একটি কেন্দ্রে ইতোমধ্যে ২,৫০০ লোককে নিয়ে আসা হয়েছে।
    • ৫৫,০০০ স্বেচ্ছাকর্মী ইতোমধ্যে মাঠে কাজ করছে।
    • পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক।
    • ভারতের আবহাওয়া বিভাগ বলছে, পশ্চিমবঙ্গের দীঘা থেকে বাংলাদেশের হাতিয়ার মধ্যবর্তী সমুদ্রতটের কোন একটি জায়গা দিয়ে ঝড়টি আছড়ে পড়বে।
  2. করোনাভাইরাস: সৌদি আরবে মারা গেছেন শতাধিক বাংলাদেশি

    সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ১০৯ জন বাংলাদেশি মারা গেছেন।

    আরও ৩,৭০০ বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর দূতাবাসকে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।

    দূতাবাসের একজন কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন যে সর্বশেষ প্রায় এক মাস আগে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তারা মারা যাওয়া ও আক্রান্ত বাংলাদেশীদের তথ্য পেয়েছেন।

    a bakery in saudi arabia

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রিয়াদের একটি বেকারিতে একজন মুখে মাস্ক পরে কাজ করছেন।

    কর্মকর্তারা বলছেন সৌদি আরবে থাকা বাংলাদেশি শ্রমিকরা মূলত ক্যাম্পে থাকে। সে কারণে তাদের মধ্যে আক্রান্তের হার বেশি বলে মনে করছেন তারা।

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম বাংলাদেশি মারা যান গত ২৪ মার্চ।

    নতুন আক্রান্তের সংখ্যা জানা গেলে আক্রান্ত ও মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে মনে করছেন দূতাবাসের একজন কর্মকর্তা।

  3. বাংলাদেশের সব ফেরিঘাটে যাত্রীবাহী যান চলাচল বন্ধ ঘোষণা

    ফেরি

    ছবির উৎস, Basiruddin

    বাংলাদেশে কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের সবকটি ফেরি-ঘাটে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

    নৌ-পরিহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, “ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড় সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

    উপরের ছবিটি আজ সোমবার সকালে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে তোলা হয়েছে। ছবিটি পাঠিয়েছেন স্থানীয় সাংবাদিক বছিরউদ্দিন। এতে দেখা যাচ্ছে পদ্মা নদী পার হতে বহু মানুষ ফেরিতে জড়ো হয়েছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, যেভাবেই হোক লোকজনের এভাবে বাড়ি যাওয়ার চেষ্টা বন্ধ করা হবে।

  4. মহামারির পর করোনাভাইরাস তদন্তে চীনের সমর্থন

    WHO

    ছবির উৎস, WHO

    বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা অনলাইনে ভিডিও লিঙ্কের মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরছেন।

    করোনাভাইরাস মহামারির ব্যাপারে তদন্তের যে দাবি উঠেছে সে বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, “ভাইরাসটি নিয়ন্ত্রণে আসার পর এবিষয়ে একটি সমন্বিত পর্যালোচনা হতে পারে।”

    তবে তিনি বলেছেন, “সেটা হতে হবে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে।”

    পরিস্থিতি মোকাবেলায় আগামি দুবছর ধরে তিনি ২০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

    প্রেসিডেন্ট শি বলেছেন, চীন যদি এই ভাইাসের কোন টিকা তৈরি করে সেটা “সারা বিশ্বের পণ্য হিসেবে বিবেচিত হবে।”

    ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো: “আমরা যদি কোন টিকা আবিষ্কার করি তাহলে সবারই সেটা পেতে হবে। অল্প কিছু মানুষের জন্য এই রোগ হুমকি হিসেবে রয়ে গেলে সেটা সবার জন্যই হুমকি হিসেবে থেকে যাবে।”

    “এটা নীতির বিষয়। মানুষের স্বাস্থ্য নিয়ে তর্ক হতে পারে না। এটা কেনা ও বিক্রি করা যাবে না।”

    জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল: “বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) একটি বৈধ ও বৈশ্বিক সংস্থা যেখানে সবগুলো বিষয় একসঙ্গে কাজ করে। আমাদের দেখতে হবে এটাকে কীভাবে আরো উন্নত করা যায়।”

    তিনি বলেন, এই মহামারি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।

    এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই হু’র তীব্র সমালোচনা করে বলেছেন মহামারি মোকাবেলায় সংস্থাটি ব্যর্থ হয়েছে।

  5. মাস্ক না পরলে কুয়েত ও কাতারে কারাদণ্ড

    মুখে মাস্ক না পরে ঘর থেকে বের হলে কাতার ও কুয়েতে কর্তৃপক্ষ কঠোর শাস্তির কথা ঘোষণা করেছে।

    কাতারে যারা এই আইন অমান্য করবে তাদেরকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।

    আর কুয়েতে সর্বোচ্চ শাস্তি হিসেবে তিন মাসের কারাদণ্ডের কথা বলা হয়েছে।

    mask in kuwait city

    ছবির উৎস, Getty Images

  6. ‘ঘূর্ণিঝড় আম্পান সুপার সাইক্লোনে পরিণত হয়েছে’

    বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান সোমবার দুপুরে সর্বোচ্চ তীব্রতার একটি 'সুপার সাইক্লোনে' পরিণত হয়েছে বলে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে।

    এই ঘূর্ণিঝড়টি বুধবার দুপুর থেকে বিকেল নাগাদ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত দীঘা থেকে শুরু করে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী সমুদ্রতটের কোনও একটি জায়গা দিয়ে উপকূলে আছড়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

    দিল্লি থেকে আমাদের সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন ভারতের অন্তত দুটি রাজ্য – পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    আম্পানের মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের ন্যাশনাল ডিজ্যাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন।

  7. ভারতে অভিবাসী শ্রমিকরা কয়েকশো কিলোমিটার হেঁটে বাড়ির পথে চলছেন

  8. ঢাকার একটি হাসপাতালে যেভাবে কোভিড-১৯ পরীক্ষা হয়, ছবিগুলো শাহবাগ এলাকায় তোলা

    কোভিড-১৯

    ছবির উৎস, Getty Images

    কোভিড-১৯

    ছবির উৎস, Getty Images

    কোভিড-১৯

    ছবির উৎস, Getty Images

  9. 'করোনাভাইরাস রোধে এন্টিবায়োটিক কাজ করবে না'

  10. চিনি জাতীয় খাবার কম খান- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  11. ব্রেকিং, বাংলাদেশে একদিনে শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

    বাংলাদেশে এক ধাপে ১৬০২ জন নতুন করে শনাক্ত হয়েছে।

    ৯৭৮৮টি নমুনা পরীক্ষা করে এই পরিমাণ রোগী শনাক্ত হয়েছে।

    প্রতি ১০০টি নমুনা পরীক্ষা করে ১৬ জন রোগী পাওয়া গেছে

    ২১ জন মারা গেছেন নতুন করে, যাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৪ জন নারী।

    শনাক্ত অনুযায়ী ১.৪৬ জন মারা গেছেন।

    বাংলাদেশে এখন পর্যন্ত ৩৪৯ জন মারা গেছেন।

    ২১২ নতুন করে সুস্থ হয়েছেন।

    বাংলাদেশে এখন পর্যন্ত টেস্ট করা হয়েছে ১৮৫১৯৬টি।

  12. এশিয়ায় শহরগুলো স্বাভাবিক হয়ে আসছে

    এশিয়ার বড় বড় কিছু শহর স্বাভাবিক অবস্থায় ফেরত আসছে ধীরে ধীরে।

    ভিয়েতনাম এই মহামারিতে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি।

    এই দেশের শহরগুলোতে সব ধরণের ব্যবসা খুলে দেয়া হয়েছে বিগত সপ্তাহগুলোতে।

    হ্যানয়ের বিখ্যাত একটি রাস্তা যেখানে বিয়ার খাওয়া হয় নিয়মিত, সেটি পুরোনো অবস্থায় ফেরত আসছে।

    থাইল্যান্ডও দ্রুত ফিরে আসছে স্বাভাবিক অবস্থায়। অনেক শপিং মল খুলে দেয়া হয়েছে দেশটিতে।

    থাইল্যান্ডে এখন পর্যন্ত ৩০০০ এর মতো রোগী পাওয়া গেছে। বিশ্বেই সর্বনিম্নদের মধ্যে অন্যতম।

    মায়ানমারের ইয়াঙ্গন ও পাকিস্তানের করাচীতে রাস্তায় জ্যাম দেখা গেছে।

    ভারতে যেসব জায়গায় সংক্রমণ কম সেখানে ছোট ছোট দোকান খুলে দেয়া হচ্ছে।

    COVID-19

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভিয়েতনামের হ্যানয়ের এই রাস্তাটি পরিচিত বিয়ারের জন্য
    COVID-19

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, থাইল্যান্ডে স্বাভাবিক হয়ে আসছে পথঘাট
    COVID-19

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, করাচীর পথে লম্বা গাড়ির সাড়ি
    COVID-19

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতে যেসব জায়গায় সংক্রমণ কম সেখানে ছোট ছোট দোকান খুলে দেয়া হচ্ছে
  13. ব্রেকিং, সকাল ১১টা থেকে পাটুরিয়া ফেরীঘাট বন্ধ

    ঢাকার মানিকগঞ্জে দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ বন্ধ করতে পাটুরিয়া ফেরীঘাট বন্ধ করে দেয়া হয়েছে।

    বিআইব্লিউটিএ উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বিবিসি বাংলাকে এ কথা নিশ্চিত করেছেন।

    সকাল ১১টা থেকে সব ফেরী বন্ধ করে দেয়া হয়েছে, কোনো যাত্রীবাহী গাড়ি যাতে ফেরী পার করতে না পারে সেজন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

    ২০০ এর ওপরে পণ্য পরিবহনের ট্রাক আটকা পড়েছে এগুলো গভীর রাতে ছাড়বে বলে জানিয়েছেন তিনি।

    দুই থেকে আড়াইশ’র মতো প্রাইভেট কার ছিল যেগুলো ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে।

  14. ব্রেকিং, বাংলাদেশে এক বিচারপতি কোভিড-১৯ আক্রান্ত

    সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চের একজন বিচারপতির করোনাভাইরাস ধরা পড়েছে।

    সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে নেয়া হয়েছে।

    এর আগে তাকে প্রাথমিকভাবে মুগদা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছিল।

    কিন্তু অবস্থা খারাপের দিকে যাওয়ার পর তাকে স্থান্তান্তর করা হয়।

  15. করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট ৯ পুলিশের মৃত্যু

    কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বাংলাদেশে পুলিশ বাহিনীর আরো একজন সদস্য মারা গেছেন, তিনি পল্টন এলাকায় কর্মরত ছিলেন।

    ১১ই মে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়, আজ তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

    এনিয়ে পুলিশের তথ্য অনুযায়ী মোট নয়জন পুলিশ সদস্য মারা গেছেন বাংলাদেশে।

    পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ মজিবুর রহমান তালুকদার

    ছবির উৎস, ডিএমপি

    ছবির ক্যাপশান, পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ মজিবুর রহমান তালুকদার
  16. লকডাউনের মধ্যেই ভারতের মহাসড়কে লম্বা গাড়ির লাইন

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  17. রামপালে ভারতীয় শ্রমিকদের ভারতে ফেরার আন্দোলন

    ভারতে ফিরে যাওয়ার জন্য আবারো বাগেরহাটের রামপালের কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজে নিয়োজিত ভারতীয় শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে।

    এদেশ থেকে নিজ দেশে ফিরে যেতে এবং বকেয়া মজুরি পরিশোধসহ এখানে থাকাকালীন সময়ে মানসম্মত খাবার পরিবেশনের দাবীতে রবিবার সকাল থেকে বিক্ষোভ করতে থাকে বিদ্যুৎ কেন্দ্রের প্রায় চার শতাধিক ভারতীয় শ্রমিক।

    গত ৩রা মে ভারতীয় শ্রমিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়।

    দেশে চলমান করোনা পরিস্থিতি ও লকডাউনের মধ্যে তারা তাদের ভিসার মেয়াদ বাড়াতে না পারায় এবং এ কারণে দেশে পরিবারের কাছে ফিরতে না পারার কারণেই তারা বিক্ষোভ করেছেন

    এর আগে গত চৌঠা মেও এ সকল শ্রমিকেরা ভারতে চলে যাওয়াসহ বকেয়া মজুরি প্রদান ও মানসম্মত খাবারের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেন।

    এদিকে এ পরিস্থিতিতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্টদেরকে নিয়ে জরুরী বৈঠক করছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়সহ প্রশাসনের কর্মকর্তারা।

    এই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদেশী রয়েছেন ১৮০২ জন। এরমধ্যে চায়না ২১ জন এবং ১৩৪৪ জন ভারতীয় রয়েছেন।

    রামপালে হাজারের বেশি ভারতীয় শ্রমিক কাজ করে

    ছবির উৎস, ABU HOSSAIN SUMON

    ছবির ক্যাপশান, রামপালে হাজারের বেশি ভারতীয় শ্রমিক কাজ করে
  18. আজ ইউরোপে যেভাবে লকডাউন শিথিল হচ্ছে

    ইতালিতে বার ও সেলুন খুলে দেয়া হচ্ছে।

    ক্যাথোলিক গীর্জায় আবারো প্রবেশ করার অনুমতি দেয়া হচ্ছে, তবে সেখানে কড়াকড়ি থাকবে সামাজিক দূরত্ব ও মাস্ক পরা নিয়ে।

    স্পেনে মাদ্রিদ ও বার্সেলোনা বাদে অন্য শহরগুলোতে কড়াকড়ি শিথিল করা হচ্ছে। ১০ জন একসাথে দেখা করতে পারবে দেশটিতে।

    এই দেশগুলোতে ক্রমাগত মৃতের হার কমেছে।

    স্পেনে ১৪৫জন মারা গেছে গত ২৪ ঘণ্টায়।

    আজ ইউরোপে যেভাবে লকডাউন শিথিল হচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আজ ইউরোপে যেভাবে লকডাউন শিথিল হচ্ছে
  19. মালয়েশিয়ায় আশি ভাগ রোগী সুস্থ এখন

    মালয়েশিয়ায় মোট রোগী ধরা পড়েছে ৬৮৯৪।

    সুস্থ হয়ে উঠেছেন ৫৫৭১ জন।

    মারা গেছেন ১১৩ জন।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  20. জাপানে বহু বছর পর অথনৈতিক মন্দা

    ২০১৫ সালের পর জাপান এই প্রথম মন্দার মুখে পড়েছে।

    করোনাভাইরাসের এই সংক্রমণ জাপানের ব্যবসা ও ভোক্তাদের মধ্যে ভয়াবহ প্রভাব ফেলেছে।

    জাপানে জিডিপি সংকুচিত হয়েছে ৩.৪ শতাংশ।

    বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যৎ এখন পর্যন্ত খুব ইতিবাচক দেখাচ্ছে না।

    জাপানে বহু বছর পর অথনৈতিক মন্দা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জাপানে বহু বছর পর অথনৈতিক মন্দা