ভারতে সর্বোচ্চ সংক্রমণ আজ
ভারতে সবশেষ আপডেট অনুযায়ী ৫২৪২ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এটিই দেশটিতে সর্বোচ্চ।
আরো ১৫৭ জন মারা গেছেন ভারতে।
এই দেশটিতে ৩০২৯ জন মোট মারা গেছেন।
আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।
রায়হান মাসুদ and মিজানুর রহমান খান
ভারতে সবশেষ আপডেট অনুযায়ী ৫২৪২ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এটিই দেশটিতে সর্বোচ্চ।
আরো ১৫৭ জন মারা গেছেন ভারতে।
এই দেশটিতে ৩০২৯ জন মোট মারা গেছেন।
দেশটির স্বাস্থ্যসেবা কর্মীরা প্রধানমন্ত্রীর দিকে পৃষ্ট প্রদর্শন করে মৌন আন্দোলন করেছে।
বেলজিয়ামে বিশ্বের অন্যতম বেশি মৃতের হার।
চিকিৎসকরা মনে করেন প্রশাসনের সিদ্ধান্তহীনতা এখানে নেতিবাচক প্রভাব ফেলেছে।।
দেশটিতে শেষ আপডেট অনুযায়ী আরো ৭০জন মারা গেছেন। নতুন করে পজিটিভ হয়েছেন ৩৫৩৪জন।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত টেস্ট হয়েছে প্রায় ২৫ লাখ, যার মধ্যে পজিটিভ এসেছে ২ লাখ ৪৩ হাজার মানুষ।
মোট মারা গেছেন ৩৪ হাজার ৬ শ ৩৬ জন।
২৪শে মার্চ শুরু হয়েছে ভারতের দেশব্যাপী লকডাউন। এবারে আরো দুই সপ্তাহের জন্য বাড়লো দেশটির অচলাবস্থা।
সরকার বলছে, অর্থনৈতিক কিছু খাতের দিকে নজর রেখে বাড়ানো হয়েছে লকডাউন।
প্রায় দুই মাস ধরে ভারতে স্কুল, গণপরিবহন এবং অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। ১৩০ কোটি মানুষের দেশটিতে লকডাউন বড় প্রভাব ফেলবে বলছে বিশ্লেষকরা।
ভারতে এখন পর্যন্ত ৯০ হাজার রোগী শনাক্ত হয়েছে, প্রায় অর্ধেক রোগী সুস্থ হয়েছেন এবং প্রায় ৩ হাজার রোগী মারা গেছেন।
ব্রাজিলের সবচেয়ে বড় শহর সাও পাওলোর মেয়র বলছেন, এই শহরের স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে, এখানে বেডের চাহিদা বাড়ছে।
ব্রুনো কোভাস বলেন, সরকারি হাসপাতালের নব্বই শতাংশ এখন পূর্ণ। ২ সপ্তাহ লাগবে সর্বোচ্চ এগুলোতে আর জায়গা থাকবেনা। সাও পাওলো ব্রাজিলের অন্যতম করোনাভাইরাস আক্রান্ত এলাকা, এখানেই ৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
শনিবার ব্রাজিল, ইতালি ও স্পেনকে টপকে চতুর্থ সর্বোচ্চ সংক্রমিত দেশ হয়।
যেখানে ১৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
ব্রাজিলের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই দেশে টেস্ট কম হচ্ছে নতুবা আরো বেশি আক্রান্ত শনাক্ত হতো।
ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসেনারো তীব্র সমালোচনার মুখে পড়ছেন করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়ার পর।
শুভ সকাল। ঢাকায় প্রবেশ করতে এখন বাড়তি বাধার মুখে পড়তে পারে যাত্রীরা। বাংলাদেশে আজ করোনাভাইরাস সংক্রমণের বাহাত্তরতম দিন। এখন পর্যন্ত ২২ হাজারের কিছু বেশি রোগী পাওয়া গেছে দেশটিতে। মৃতের সংখ্যা ৩২৮ ছুঁয়েছে গতকাল। বিশ্বে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। বিবিসি বাংলার এই লাইভ পাতায় পাবেন বাংলাদেশ ও বিশ্বের সংবাদ, তথ্য ও বিশ্লেষণ।