ইরানে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলি বাহিনীর
ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাআইডিএফ। এদিকে, ইরানি গণমাধ্যম স্বীকার করেছে যে দেশটিতে ইসরায়েলি হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানী মারা গেছেন, যার ফলে সরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়.....
সরাসরি কভারেজ
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল স্বাভাবিক অবস্থায় ফেরার ঘোষণা দিয়েছে
ইসরায়েলে সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি
কর্মকর্তারা তাদের নাগরিকদের জানিয়েছেন যে তারা এখন আশ্রয়কেন্দ্র ত্যাগ করতে
পারেন।
ইসরায়েল রিলিফ সেন্টার বলেছে, তারা কোনো আহত হওয়ার রিপোর্ট পায়নি।
ইসরায়েলি উদ্ধারকারী সংস্থাগুলো বলছে, আনুমানিক পাঁচ থেকে দশটি ক্ষেপণাস্ত্র
নিক্ষেপ করা হয়েছে এবং তারা " ক্ষেপণাস্ত্র ধসে পড়ার কোনো রিপোর্ট
পায়নি।"
মধ্য ইসরায়েলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে
ইসরায়েলের
অধিকাংশ এলাকায় সাইরেন বাজার পর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মাঝামাঝি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলি গণমাধ্যম 'টাইমস অব ইসরায়েল' বিস্ফোরণের খবর পাওয়ার কথা জানিয়েছে।
কিন্তু "এটি স্পষ্ট নয় যে বিস্ফোরণগুলো
ক্ষেপণাস্ত্র প্রতিরোধের কারণে হয়েছে,
নাকি মাটিতে
আঘাত করার ফলে হয়েছে।"
আরব পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েল-ইরান যুদ্ধ নিয়ে বৈঠক করেছেন
ছবির উৎস, gett
তুরস্কের সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ২০শে
সন্ধ্যায় ইস্তাম্বুলে বৈঠক করেছেন। বৈঠকের আলোচ্য বিষয় ছিল ইসরায়েল-ইরান যুদ্ধ।
এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা
(ওআইসি)-এর শীর্ষ সম্মেলনের আগের রাতে,
যেখানে
ইসরায়েল-ইরান সংঘাত নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
আশা করা হচ্ছে, আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সংঘাত সম্পর্কে একটি
বিবৃতি প্রকাশ করবেন।
ইরান থেকে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা
ইরান নতুন করে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা
চালিয়েছে। ইরানের সংবাদ সংস্থা মেহের এই খবর নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা পরিস্থিতি
পর্যবেক্ষণ করছে এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আটকানোর চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ “বাস্তব এবং আসন্ন”: ওয়াশিংটনের বার্তা, ক্রিস মেসন, বিবিসি রাজনীতি বিষয়ক সম্পাদক
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি
জেনেভায় ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি আজ রাতে লন্ডনে ফিরে যাচ্ছেন। জেনেভায় তিনিফ্রান্স, জার্মানি ও ইউরোপীয়
ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধানদের সাথেও বৈঠক করেছেন।
মি. ল্যামি ওই বৈঠকের আগে ওয়াশিংটন থেকে ফিরেছিলেন।
ওয়াশিংটনে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্পের
বিশেষ দূত স্টিভ হুইটেকারের সঙ্গে সাক্ষাৎ করেন।
ইরান ও অন্যান্য দেশের সঙ্গে বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের
একটি বার্তা পৌঁছে দেন। যেখানে বলা হয়েছে,মার্কিন
সামরিক পদক্ষেপের হুমকি “বাস্তব এবং আসন্ন”, তবে “কূটনৈতিক পথ” এখনো
খোলা আছে।
ইউরোপীয় নেতারা এই বার্তার মাধ্যমে ইরানের সামরিক
পারমাণবিক কর্মসূচির নিন্দা জানান এবং কীভাবে একটি আলোচনার মাধ্যমে সমাধানে
পৌঁছানো যায়, তা নিয়ে আলোচনা করেন।
বিবিসি সংবাদদাতার মতে, ইউরোপীয় প্রতিনিধিরা ইরানের
সঙ্গে আবারও বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন, তবে কোথায় বা কখন বৈঠক
হবে, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
জানা গেছে, এই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল
হামলা চলতে থাকলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করতে পারবে না।
কিন্তু ইউরোপীয় মন্ত্রীরা বলেন, যুদ্ধবিরতি
নিশ্চিত করার সেরা উপায় হলো আলোচনার টেবিলে ফিরে আসা।
ডেভিড ল্যামি আশা করছেন, তিনি এই সপ্তাহেই তার
মার্কিন অংশীদারদের সঙ্গে আবারও আলোচনায় বসবেন।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।