'আরেকটি ঘুমহীন রাত', ঘোনচেহ হাবিবিয়াজাদ, বিবিসি পার্সিয়ান, ওয়ার্ল্ড সার্ভিস রিপোর্টার
"আরেকটি ঘুমহীন রাত"–– তেহরানের একজন বাসিন্দা গত রাতে শহরের ওপর ইসরায়েলি হামলার বর্ণনা দিয়ে এই কথা বলেন।
তেহরানেরপূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, শহরের বিভিন্ন অংশে বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেনবলে রাজধানীর বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন।
ইসরায়েল এর আগে তেহরানের বিভিন্ন অংশথেকে "অবিলম্বে" সরে যেতেসেখানকার বাসিন্দাদের জন্য তিনটি সতর্কতা জারি করেছিল।
দেশটি এখনো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। যার ফলে বাসিন্দাদের এই সতর্কতাগুলো দেখা কঠিন হয়ে পড়েছে।
"আমাদের ওপর কী বিপর্যয় নেমে আসছে তা দেখার জন্য কেন এত দেরি করে জেগে থাকতে হবে? আমি মর্মাহত বোধ করছি। এখনো ক্রমাগত যে শব্দ শুনতে পাচ্ছি, আমি ভয় পাচ্ছি," অন্য একজন বাসিন্দা ভোরের দিকে বলছিলেন।
রাষ্ট্রীয় টিভি জানিয়েছে যে প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয় যে তেহরানের কিছু এলাকায় ১৩ জুনের পর আজ রাতে সবচেয়ে তীব্র বিমান প্রতিরক্ষা সংঘর্ষ দেখা গেছে।
কিন্তু ভোর ৪টার দিকে বিস্ফোরণগুলো বন্ধ হয়ে যায় মনে হচ্ছিলো বলে কিছু বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসরায়েলকে আক্রমণ বন্ধ করার জন্য ভোর ৪টা পর্যন্ত সময়সীমা দেন এবং "ইসরায়েলকে তার আগ্রাসনের জন্য শাস্তি দেওয়ার জন্য... একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, ভোর ৪টা পর্যন্ত" সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।
ইরানসময়ের দিক থেকে বাংলাদেশের চেয়ে আড়াই ঘণ্টা পিছিয়ে।