বুধবার সারাদিন যা যা ঘটেছে
- ময়মনসিংহের নান্দাইলে ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত ও একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ১৪৪ ধারা জারি।
- প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
- এ বছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভূক্তিমূলক নববর্ষ শোভাযাত্রা আয়োজনের উদ্যোগ নিচ্ছে সরকার।
- গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
- আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রায় নয় মাস কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরেছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস।
- বহুল আলোচিত ২১শে অগাস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামি খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
- ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
- পুলিশের বিভিন্ন সমস্যা সমাধান ও কল্যাণে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
- রাজধানীর খিলগাঁওয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চার বছর আগে এ ধর্ষণের ঘটনা ঘটে।
- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সব খবর পেতে চোখ রাখুন লাইভ পেইজে।