বুধবার সারাদিন যা যা হলো
- নির্বাচনের পরদিন অর্থাৎ শুক্রবারই বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
- কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন লেগে নারী ও শিশুসহ যে নয়জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশের এবং চারজন একই পরিবারের সদস্য বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
- কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
- স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি।
- জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
- ভারতশাসিত কাশ্মীর সফর করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সের্গেই গর। প্রায় ১৫ বছর পর কোনো মার্কিন রাষ্ট্রদূত সেখানে সফর করলেন।
- গাজায় পাঁচ বছর বয়সী শিশু হিন্দ রাজাব হত্যার ঘটনায় ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
- সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য এবং আর্থিক লেনদেন স্থগিত রাখবে।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।