তিন শিক্ষার্থী ও দুই জন অভিভাবক এখনো নিখোঁজ, বলছে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বুধবার রাতে বিবিসি বাংলাকে তারা জানিয়েছে, দুই জন অভিভাবক ও তিন জন শিক্ষার্থী এখনো নিখোঁজ। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. তদন্ত কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

    উত্তরার মাইলস্টোন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে
    ছবির ক্যাপশান, উত্তরার মাইলস্টোন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে

    উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

    অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটিতে অনুষদ সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীও রয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা এবং দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক।

  2. বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত।

    দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের সব খবর পড়ুন এই লিংক থেকে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরও খবর পেতে ক্লিক করুন এখানে।