আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

অক্টোবরে তিন পার্বত্য জেলায় ভ্রমণ না করার পরামর্শ, কঠিন চীবরদান অনুষ্ঠান করবে না ভিক্ষুরা

সাবেকমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও সাবেক জননিরাপত্তা সচিব আমিনুল ইসলাম গ্রেফতার, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ সাতদিনের রিমান্ডে। কঠিন চীবরদান অনুষ্ঠান না করার ঘোষণা বৌদ্ধ ভিক্ষু সংঘের। শেরপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি। ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৭৩৫ জনের খসড়া তালিকা প্রকাশ।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিনে যা যা ঘটেছে:

    • চলতি অক্টোবর মাসে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ভ্রমণ না করার জন্য পর্যটকদের প্রতি অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে, পার্বত্য চট্টগ্রামের বিরাজমান অশান্ত পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে এবছর পার্বত্য চট্টগ্রামে (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবরদান উদযাপন না করার ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ।
    • সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খানকেও আটক করা হয়েছে।
    • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
    • গত জুলাই ও অগাস্ট মাসে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে নিহত ৭৩৫ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
    • ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট শেরপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
    • স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল মাকছুদ জাহেদী এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।
    • বাংলাদেশে বায়ু দূষণ কমাতে ২০ বছরের বেশি পুরনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরনো ট্রাক ও কাভার্ডভ্যানের চলাচল বন্ধ করার উদ্যোগ নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। সড়ক-মহাসড়ক থেকে এ ধরনের বাস-ট্রাক প্রত্যাহারের নির্দেশনা দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) একটি চিঠি পাঠানো হয়েছে।
    • গত অগাস্টে বাংলাদেশের ১১টি জেলায় বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, আর্থিক হিসেবে সেটির পরিমাণ প্রায় ১৪ হাজার ৪২১ কোটি ৪৬ লাখ টাকা বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

    বিবিসি বাংলার আরও খবর জানতে ক্লিক করুন: https://bbc.com.im/bengali%3C/a%3E%3C/p%3E%3C/div%3E%3C/div%3E%3C/article%3E%3C/li%3E%3Cli class="css-xxlek1">

    পার্বত্য চট্টগ্রামে এবার কঠিন চীবরদান অনুষ্ঠান না করার ঘোষণা বৌদ্ধ ভিক্ষু সংঘের

  2. পোল্যান্ডে নবনিযুক্ত রাষ্ট্রদূত খোরশেদ খাস্তগীরের নিয়োগ বাতিল করলো সরকার

  3. সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে সরকার

  4. পুলিশকে জনবান্ধব করতে সংস্কার করা হবে: সংস্কার কমিশন চেয়ারম্যান

  5. বায়ু দূষণ কমাতে পুরনো বাস-ট্রাক প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়

  6. কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  7. দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

  8. সাবেকমন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার

  9. অক্টোবরে তিন পার্বত্য জেলায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন

  10. রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে থেকে সেনা কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশ প্রধান উপদেষ্টার

  11. সাবেক জননিরাপত্তা সচিব আমিনুল ইসলাম আটক

  12. শেরপুরে বন্যা পরিস্থি্তির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ছয়

  13. অগাস্টের বন্যায় আর্থিক ক্ষতি প্রায় ১৪ হাজার ৪২১ কোটি টাকা: সিপিডি

  14. স্থানীয় সরকার সচিব মোরশেদ জামানকে ওএসডি

  15. সাত দিনের রিমান্ডে সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ

  16. ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৭৩৫ জনের খসড়া তালিকা প্রকাশ করলো সরকার

  17. ছাত্র-জনতার ওপর র‍্যাব সদস্যরা কখনোই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি: র‍্যাব

  18. এনএসআই'র সাবেক মহাপরিচালক ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

  19. সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত