সোমবার সারাদিন যা যা হলো
- স্কটিশ পার্লামেন্টের সদস্য বা এমএসপি বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে অগ্রহণযোগ্য আচরণের অভিযোগে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করেছে লেবার পার্টি।
- খাগড়াছড়ির গুইমারায় মারমা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।
- ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়ির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, তাদের সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে।
- খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছে ১৭টি মানবাধিকার সংগঠনের জোট।
- ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯৫ জন। এছাড়া এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৭৮৬ জন।
- টিসিবির পণ্য তালিকায় যুক্ত হতে যাচ্ছে চা, লবণসহ আরো পাঁচ পণ্য।
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনের তফসিল ঘোষণার পর ধাপে ধাপে তারা আসবেন।
- রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামীলীগের সাবেক দুইজন সংসদ সদস্যসহ সহযোগী সংগঠনের ১৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...