রোববার সারাদিন যা যা হলো
- ডিসেম্বরে একুশে বইমেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলা একাডেমি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বইমেলা আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
- খাগড়াছড়িতে স্কুলের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের প্রেক্ষাপটে উত্তপ্ত পরিস্থিতিতে সেখানে জারি করা ১৪৪ ধারার মধ্যেই রোববার গুইমারা উপজেলায় ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে।
- পার্বত্য চট্টগ্রামে অপরাধ কখনোই প্রশ্রয় পাবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানোর তথ্য সংশ্লিষ্ট সহযোগী ভেন্ডর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
- প্রায় ২১ লাখ মৃত ভোটারের নাম কাটা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
- বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধমীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে।
- আগামী বছরের হজযাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
- উপদেষ্টা পদ নিয়ে দুই মাস ধরে অনিশ্চয়তায় রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
- জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সবশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।