করোনাভাইরাস ঠেকাতে মাস্ক পরা নিয়ে দেশে দেশে বিভক্তি

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মিজানুর রহমান খান

  1. এক শীতেই ব্রিটেনে ১ লাখ ২০ হাজার মৃত্যুর ঝুঁকি

    ব্রিটেনে শীতকালে ১ লাখ ২০ হাজারের মতো মানুষ মারা যেতে পারতো। বিজ্ঞানীরা একটি মডেল তৈরি করেছে যেখানে দেখা গেছে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে অবস্থা কারাপ হলে ২৪ হাজার ৫০০ থেকে ২ লাখ ৫১ হাজার মানুষ মারা যেতে পারে শুধু হাসপাতালেই।

    আজকের তারিখ পর্যন্ত যুক্তরাজ্যে মোট মারা গেছেন ৪৪ হাজার ৮৩০ জন।

    যে ঝুঁকি মডেল তৈরি করা হয়েছে তার মধ্যে লকডাউন, চিকিৎসা ও ভ্যাকসিন বিবেচনায় আনা হয়নি।

    বিজ্ঞানীরা বলছেন, যদি তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয় তবে ঝুঁকি কমবে।

    ENGLAND

    ছবির উৎস, Getty Images

  2. সিঙ্গাপুরের ইতিহাসের সবচেয়ে বড় মন্দা

    সিঙ্গাপুরের ইতিহাসের সবচেয়ে বড় মন্দা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সিঙ্গাপুরের ইতিহাসের সবচেয়ে বড় মন্দা

    সিঙ্গাপুর এশিয়ায় ‘শাইনিং স্টার’ হিসেবে পরিচিত। দ্রুত অর্থনৈতিক উন্নতি ও এশিয়ায় একটি বানিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এটি।

    এবারে প্রায় ৪১.২ শতাংশ সংকুচিত হয়েছে দেশটির অর্থনীতি।

    ১৯৬৫ সালে ব্রিটেন থেকে স্বাধীন হওয়ার পর আর এতো শোচনীয় অবস্থা আসেনি দেশটির অর্থনীতিতে।

    সিঙ্গাপুরের এই পরিস্থিতি পুরো বিশ্ব পরিস্থিতিরই একটি প্রতিচ্ছবি। করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের নানা জায়গায় এমন নিম্নমুখী অর্থনীতি দেখা গিয়েছে।

  3. আমেরিকায় ট্রাম্প বনাম ফাউচি, উত্তাপ বাড়ছে

    ট্রাম্প প্রশাসন আমেরিকার সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির ওপর ক্ষুব্ধ। প্রেসিডেন্টের সাথে এই স্বাস্থ্য বিশেষজ্ঞের একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে।

    হোয়াইট হাউজ থেকেই ফাউচিকে নিয়ে নানা প্রশ্ন তোলা হচ্ছে। এমনকি ফাউচির নানা মন্তব্য নিয়ে একজন হোয়াইট হাউজ কর্মকর্তা তালিকাও তৈরি করেছেন।

    আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি

    কোভিড-১৯ এর ভয়াবহতা নিয়ে নানা ফাউচির মন্তব্য ও মাস্ক নিয়ে তাঁর অবস্থান পরিবতর্নের দিকে ইঙ্গিত করছে হোয়াইট হাউজ।

    তাকে সরিয়ে দেয়ার প্রক্রিয়া এমন একটি সময়ে শুরু হয়েছে, যখন যুক্তরাষ্ট্রে সংক্রমণের গ্রাফ ওপরের দিকে।

    দেশটিতে ৩৩ লাখ ছাড়িয়ে গেছে মোট শনাক্ত রোগীর সংখ্যা।

    ট্রাম্প ও ফাউচি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ট্রাম্প ও ফাউচি
  4. কোভিড-১৯ তরুণ সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে

    কোভিড-১৯ এর কারণে যে সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তা যুক্তরাজ্যের যুবকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন প্রতিনিধিরা।

    ইয়ুথ ভায়োলেন্স কমিশনের একটি প্রতিবেদন বলছে কোভিড-১৯ এর কারণে অনেকে চাকরি হারাবে, অনেকে ঘরবাড়ি হারাচ্ছে এবং এটা একটা মানসিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে।

    সহিংসতা কমাতে কাজ করে এমন ১৮টি ইউনিট অর্থের যোগান হারাতে পারে এই মহামারির কারণে।

  5. ফ্রান্সের স্বাস্থ্যকর্মীদের ঐতিহাসিক বেতন বৃদ্ধি

    ফ্রান্সে স্বাস্থ্যসেবা খাতে যারা কাজ করেন তাদের প্রায় ৮ বিলিয়ন ইউরো বেতন বাড়ানো হয়েছে সব মিলিয়ে।

    করোনাভাইরাস মহামারির সময়ে তাদের ভূমিকা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের সরকার।

    সাত সপ্তাহ এই বেতন বৃদ্ধি নিয়ে ট্রেড ইউনিয়নের সাথে দর কষাকষিও হয়।

    স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের নায়কোচিত সম্মান দেয়া হয়েছে। সরকার ও সাধারণ মানুষ উভয় পক্ষ থেকে তাদের কাজের প্রতি সম্মান দেখানো হয়েছে।

    ফ্রান্সে প্রায় ৩০ হাজারের মতো মানুষ মারা গেছেন এই করোনাভাইরাস মহামারিতে।

    ফ্রান্সে স্বাস্থ্যসেবা খাতে যারা কাজ করেন তাদের প্রায় ৮ বিলিয়ন ইউরো বেতন বাড়ানো হয়েছে সব মিলিয়ে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ফ্রান্সে স্বাস্থ্যসেবা খাতে যারা কাজ করেন তাদের প্রায় ৮ বিলিয়ন ইউরো বেতন বাড়ানো হয়েছে সব মিলিয়ে
  6. ক্যালিফোর্নিয়ায় আবারো কড়াকড়ি জারি

    ক্যালিফোনিয়ায় ৩ লাখ ৩০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ক্যালিফোনিয়ায় ৩ লাখ ৩০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন

    আমেরিকার যেসব রাজ্যে করোনাভাইরাস সবচেয়ে বেশি আঘাত হানছে তার মধ্যে ক্যালিফোর্নিয়া অন্যতম।

    এটি আমেরিকার সবচেয়ে জনবহুল রাজ্যও।

    রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজন সোমবার একটি জরুরি ঘোষণায় বলেন তাৎক্ষণিকভাবে সকল প্রকার রেস্তোরা, বার, বিনোদন কেন্দ্রের কার্যক্রম এসব বন্ধ রাখতে।

    চিড়িয়াখানা ও জাদুঘরও এর আওতায় পড়বে।

    যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমের এই এলাকার চার্চ, জিম, সেলুনও বন্ধ করে দেয়া হয়েছে।

    ক্যালিফোনিয়ায় ৩ লাখ ৩০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

  7. যুক্তরাজ্যে দোকানে দোকানে মাস্ক রাখা বাধ্যতামূলক

    ২৪শে জুলাই থেকে ইংল্যান্ডের দোকান ও সুপারশপে মাস্ক রাখা বাধ্যতামূলক।

    যদি এই নিয়ম না মানা হয় তবে ১০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে।

    স্কটল্যান্ড, ইতালি, স্পেন, জার্মানিতে এই নিয়ম ইতোমধ্যে বলবৎ আছে।

    মে মাস থেকেই ইংল্যান্ডে নাগরিকদের ঘরের বাইরে মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে।

    ১৫ই জুন থেকে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক।

    যুক্তরাজ্যে দোকানে দোকানে মাস্ক রাখা বাধ্যতামূলক

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুক্তরাজ্যে দোকানে দোকানে মাস্ক রাখা বাধ্যতামূলক
  8. শুভ সকাল।

    কোভিড-১৯ নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    বিশ্বের নানা প্রান্তের কোভিড-১৯ পরিস্থিতি, তথ্য, বিশ্লেষণ থাকবে এই পাতায়।

    ঢাকায় বিমানবন্দর

    ছবির উৎস, Getty Images