নূপুর শর্মা: ইসলামের নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভকারী মুসলিমদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে ভারত
ভারতে ক্ষমতাসীন বিজেপির দুজন নেতা ইসলামের নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ভারতের মুসলিমরা কিছুদিন ধরে বিক্ষোভ করছেন। তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ।
উত্তর প্রদেশের প্রয়াগরাজ শহরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় একজন নেতা জাভেদ আহমেদের বাড়ি।
তার বিরুদ্ধে অভিযোগ, ইসলামের নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে প্রয়াগরাজে যে সহিংসতার ঘটনা ঘটেছে, তিনি সেটির মূল পরিকল্পনাকারী।
স্থানীয় লোকজন, বিরোধী রাজনৈতিক নেতা ও মানবাধিকার কর্মীরা বলছেন - মুসলিমদের টার্গেট করেই এ অভিযান চালানো হচ্ছে।
এর আগে শুক্র ও শনিবার সাহারানপুর ও কানপুরেও কয়েকজন মুসলিমের বাড়ি ভেঙে দেয়া হয় বুলডোজার দিয়ে।
ভারতে ক্ষমতাসীন বিজেপির দুজন নেতা ইসলামের নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ভারতের মুসলিমরা কিছুদিন ধরে বিক্ষোভ করছেন।
এদিকে বিক্ষোভ দমাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনেককে গ্রেফতার করা হচ্ছে।
বিস্তারিত দেখুন বিবিসির সরদার রনির প্রতিবেদনে।
বিবিসি বাংলার আরো খবর: