ব্রিটেনের স্কুল-বালক কাওয়ালি শিল্পী ওয়ালি ৭০০ বছরের পারিবারিক ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে

Published

লন্ডনের ওয়ালি ব্রিটেনে সবচেয়ে কম বয়সী কাওয়ালি শিল্পী। তার বয়স ১১।

রাগ কাওয়ালি গ্রুপের সদস্য সে। এই গ্রুপটি ৭০০ বছরের এক পারিবারিক ঐতিহ্যের সুফি মরমি সঙ্গীত পরিবেশন করে আসছে।

ওয়ালির বয়স যখন মাত্র দুই বছর তখন থেকেই সে মঞ্চে কাওয়ালি সঙ্গীত পরিবেশন করে আসছে।

এই বালকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছেন বিবিসির রিপোর্টার শাবনাম মাহমুদ।

তার এই প্রতিবেদন পরিবেশন করছেন মানসী বড়ুয়া।

আরো দেখতে পারেন: