আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
শ্রীলঙ্কা: সরকারবিরোধী সহিংস বিক্ষোভে উত্তাল এই দ্বীপরাষ্ট্র, সারা দেশে কারফিউ
শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ দমনে বুধবার পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে পুলিশ।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত লোকজনকে গুলি করতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশার পদত্যাগের পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন।
বিক্ষোভকারীদের দাবি প্রধানমন্ত্রীর ভাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশাকেও পদত্যাগ করতে হবে।
সহিংসতায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে দুশো জনেরও বেশি।
দক্ষিণ এশিয়া বিষয়ক বিবিসির সংবাদদাতা রজিনি ভৈদ্যনাথনের প্রতিবেদন:
আরো দেখতে পারেন: