আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
রাশিয়া ইউক্রেন যুদ্ধ: পক্ষে-বিপক্ষে নানা দেশ, উভয় সংকটে বাংলাদেশ?
Published
ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়ার বিরুদ্ধে একজোট হয়েছে গোটা পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকার অধিকাংশ দেশই রাশিয়ার বিপক্ষে।
কিন্তু চীন, ভারত, বাংলাদেশ এক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নিয়েছে।
জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোটদানে বিরত থাকার মধ্য দিয়ে বাংলাদেশ তার কূটনৈতিক অবস্থান জানায়।
বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধের প্রেক্ষিতে বিশ্ব পরাশক্তিগুলোর স্পষ্ট বিভক্তির মধ্যে বাংলাদেশের জন্য একটি পক্ষ নেয়া নানা কারণে চ্যালেঞ্জের এবং এক্ষেত্রে দেশটি অনেকটা উভয় সংকটে। বিবিসির আবুল কালাম আজাদ জানাচ্ছেন কেন বাংলাদেশের এই উভয় সংকট।