বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর দৈনিক সংখ্যা দুশো'র নিচে নেমেছে

Published

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১৮৫ জনের মৃত্যু হয়েছে।

গত কয়েকদিন ধরে বাংলাদেশে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল দুশো'র ওপরে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৭২ জন। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্তর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা মোট সংখ্যা এখন ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এর পর রয়েছে খুলনা বিভাগ - সেখানে মারা গেছেন মোট ৫১ জন ।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, ময়মনসিংহে ৩ জন এবং রংপুরে মারা গেছেন ১১জন।

সিলেটে ৭ জন এবং বরিশাল বিভাগে ১০ জন মারা গেছেন।

আরো পড়তে পারেন:

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৭ হাজার ৮৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত করোনাইরাস সংক্রমণের পর মারা গেছেন মোট ১৬ হাজার ১৮৯ জন।

বাংলাদেশ সরকারের একটি গবেষণায় জানা গেছে যে এখন সংক্রমণের ৮০ শতাংশই ভারতে প্রথমে শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়্যান্ট দ্বারা ঘটছে।

এমন প্রেক্ষাপটে ১লা জুলাই থেকে আরোপ করা এক সপ্তাহের 'কঠোর লকডাউনের' মেয়াদ ১৪ই জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিবিসি বাংলায় আরো খবর: