কোভিড: বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের শনাক্তের হার ১২ শতাংশের বেশি

Published

বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২,৫৩৭ জন শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৩৬ জনের।

এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত হলেন ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জন আর মৃত্যু হলো ১২ হাজার ৯৪৯ জনের।

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,২৬৭ জন আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন।

শনাক্তের হার ১২.৩৩ শতাংশ।

২০ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্তের সব তথ্য জানা গেছে।

মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ আর ১৯ জন নারী।

বাংলাদেশে গত বছরের আটই মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করলেও অগাস্ট মাস নাগাদ কমে আসে।

কিন্তু এই বছরের মার্চ মাস থেকে আবার শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সারা দেশে চলাচলে বিধিনিষেধের পাশাপাশি এলাকাভিত্তিক কঠোর লকডাউন বাস্তবায়ন করছে কর্তৃপক্ষ।