করোনাভাইরাস: শনাক্ত ও মৃতের সংখ্যা ছয় সপ্তাহে সর্বনিম্ন

Published

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এছাড়া নতুন করে আরও ৮৪৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ১২ হাজার ১০২ জনের মৃত্যু হল।

আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হলেন মোট সাত লাখ ৭৯ হাজার ৫৩৫ জন।

শনাক্ত ও মৃতের সংখ্যা বিগত ছয় সপ্তাহের চাইতে অনেকটা নেমে এলেও, নমুনা পরীক্ষা স্বাপেক্ষে শনাক্তের হার সামান্য বেড়েছে।

বিগত কয়েকদিন শনাক্তের হার ৭% থেকে ৯% এর ভেতরে ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ৮৫২ জন।

গত ২৪ ঘণ্টায় ৭৮৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষা করা নমুনার ১০.৮২%-এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৭ জন নারী।

উল্লেখ্য, গত বছরের ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল।

এর ১০ দিন পর ১৮ই মার্চ কোভিড-১৯ রোগে প্রথম কারও মৃত্যু হয়।