আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কোভিড: গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩১ জনের, নুতন শনাক্ত ১২৯০ জন
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
এছাড়া নতুন করে আরও ১২৯০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ১২ হাজার ৭৬ জনের মৃত্যু হল।
আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হলেন মোট ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৩৭০ জন।
গত ২৪ ঘণ্টায় ১৩৪৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষা করা নমুনার ৯ দশমিক ৫৮ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন মহিলা।
- কোয়ারেন্টিন ও আইসোলেশনের যে ব্যাখ্যা দেয়া হচ্ছে বাংলাদেশে
- নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন করোনাভাইরাস থেকে
- নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?
- করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন
- টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?
- বিশ্ব মহামারি শেষ হতে কতদিন লাগবে?
- কোথায় কতোক্ষণ বেঁচে থাকে কোভিড-১৯ এর জীবাণু, নির্মূলের উপায়
- করোনাভাইরাস নিয়ে আপনার যা জানা প্রয়োজন