কোভিড ভাইরাস: চব্বিশ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত তেইশ দিনের মধ্যে সবচাইতে কম

সাম্প্রতিক সময়ে সংক্রমণ কিছুটা কমেছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সাম্প্রতিক সময়ে সংক্রমণ কিছুটা কমেছে
Published

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪৫ জন মানুষ মারা গেছেন। এই সময়ে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১২৮৫ জন।

কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এ পর্যন্ত মোট মৃত্যু হল ১১ হাজার ৮৭৮ জনের।

বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৭ লাখ ৭২ হাজার ১২৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এর আগে বাংলাদেশে প্রায় এক মাস পর মৃত্যুর সংখ্যা ৫০ এর নীচে নেমে ৪১ জন বলা হয়েছিলো বৃহস্পতিবারের বুলেটিনে।

আজ শুক্রবার যে বিজ্ঞপ্তি স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া হয়েছে সে অনুযায়ী মৃত্যুর সংখ্যা আরও কমে ৩৭ জন হয়েছিলো।

তবে আজ দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে।

Banner image reading 'more about coronavirus'
Banner
কোভিড-১৯ রোগী ভর্তির অপেক্ষায় স্বজনেরা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ রোগী ভর্তির অপেক্ষায় স্বজনেরা (ফাইল ফটো)

তবে গত ২৪ ঘণ্টার তথ্যে দেখা যাচ্ছে, এ সময়ে ১৪ হাজার ৭০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে আর শনাক্তের হার ৮.৭৪ শতাংশ ।

এই মূহুর্তে দেশের ৪৪৩টা পরীক্ষাগারে করোনাভাইরাস নমুনা পরীক্ষা করা হচ্ছে।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৬জন এবং নারী ১৯ জন।

বাংলাদেশে এ বছরের মার্চ মাসে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তির সংখ্যা বাড়তে শুরু করে।

এপ্রিল মাসে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ২৪ শতাংশে পৌঁছায়।

সেই পটভূমিতে সরকার এপ্রিলের পাঁচ তারিখ থেকে লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়।

এরপর গত কয়েকদিন ধরে সংক্রমণ এবং মৃত্যুর হার কমতে শুরু করে।