আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনা ভাইরাস: গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৮ জন, শনাক্তের হার কমেছে
বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ২,৩৪১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৮৮ জনের।
এই নিয়ে বাংলাদেশে মোট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন সাত লাখ ৫৬ হাজার ৯৫৫ জন।
মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৩৯৩জনের।
তবে শনাক্তের হার ১০-এর নিচে নেমেছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বিবিসি বাংলায় আরো পড়ুন
নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ হাজার ৯২৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্তদের তথ্য পাওয়া গেছে।
সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৩৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৮৫ জন মারা গেছেন হাসপাতালে।
মৃতদের মধ্যে পুরুষ ৫২ জন এবং নারী ৩৬ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪,৭৮২ জন।