আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনা ভাইরাস: আবারো প্রায় একশোর কাছাকাছি মৃত্যু, শনাক্ত তিন হাজারের বেশি
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১১,১৫০ জনের মৃত্যু হলো।
এর আগের দিন বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছিল। সেদিন বাংলাদেশে মোট মৃত্যু সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে যায়।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ৩,৩০৬ জন। এ নিয়ে বাংলাদেশে মোট শনাক্ত হলেন ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জন।
গত একদিনে ২৫,৭৮৬ টি নমুনা পরীক্ষা করে শনাক্তের এসব তথ্য পাওয়া গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬১ জন পুরুষ আর ৩৬ জন নারী।
আরও পড়ুন:
কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত কয়েকদিনের মৃত্যুর পরিসংখ্যান:
- রবিবার ১০১ জন
- শনিবার ৮৩ জন
- শুক্রবার ৮৮ জন
- বৃহস্পতিবার ৯৮ জন
- বুধবার ৯৫ জন
- মঙ্গলবার ৯১ জন
- সোমবার ১১২ জন
- রোববার ১০১ জন
- শনিবার ১০২ জন
- শুক্রবার ১০১ জন
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪,২৪১ জন আর বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ৬৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ১২.৮২ শতাংশ।
বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।
এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে স্বচ্ছ পর্যায়ে পৌঁছায়।
এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল।