প্রিন্স ফিলিপ: যেভাবে রানি ও ব্রিটেন বিদায় জানালো তাঁকে
ব্রিটেনের উইণ্ডসর দুর্গে ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের পুরোভাগে ছিলেন রানি এলিজাবেথ।

ছবির উৎস, PA Media
গির্জার মঞ্চের কাছে বসেছিলেন রানি। তার ঠিক বিপরীতেই ছিলেন প্রিন্স অব ওয়েলস এবং ডাচেস অব কর্নওয়াল।

ছবির উৎস, PA Media
আরো পড়তে পারেন:

ছবির উৎস, PA Media
শেষকৃত্যের শুরুতে ডিউকের মরদেহ উইণ্ডসর দুর্গের প্রাইভেট গির্জা থেকে দুর্গের রাষ্ট্রীয় প্রবেশপথে নিয়ে আসা হয়।
এর পর তার মরদেহ একটি জলপাই রঙের ল্যান্ড রোভারে করে উইণ্ডসর দুর্গের ভেতরেই সেন্ট জর্জেস চ্যাপেল নামের গির্জায় নিয়ে যাওয়া হয়।

ছবির উৎস, Getty Images
ল্যান্ড রোভার গাড়িটি শববাহী গাড়ি হিসেবে বেছে নেয়া হয় - কারণ প্রিন্স ফিলিপ নিজে এটি অনেক দিন ব্যবহার করেছেন এবং এটিতে যেসব পরিবর্তন আনা হয়েছে তাতেও তিনি নিজে ভুমিকা রেখেছেন।
রাজ পরিবারের নয়জন সদস্য কফিনের পেছনে হেঁটে আসেন। তাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন প্রিন্সেস অ্যান এবং প্রিন্স চার্লস, তাদের পেছনে ছিলেন প্রিন্স এডওয়ার্ড ও প্রিন্স অ্যান্ড্রু।

ছবির উৎস, Getty Images

ছবির উৎস, Getty Images
তৃতীয় সারিতে ডিউক অব ক্যামব্রিজ এবং প্রিন্স হ্যারির মধ্যে হাঁটছিলেন তাদের কাজিন পিটার ফিলিপস।

ছবির উৎস, PA Media
ডিউকের জন্য এক মিনিটের নীরবতা পালন শুরু হওয়ার আগে চ্যাপেলে রানির গাড়ি এসে পৌঁছায়। সেসময় জাতীয় সঙ্গীত বাজছিল। রানি সেখানে উপস্থিত হয়ে আর্চবিশপ অব ক্যান্টারবারি'র সাথে দেখা করতে চ্যাপেলের ভেতরে প্রবেশ করেন।

ছবির উৎস, PA Media

ছবির উৎস, Reuters

ছবির উৎস, Reuters

ছবির উৎস, Getty Images

ছবির উৎস, Getty Images

ছবির উৎস, Getty Images

ছবির উৎস, Getty Images

ছবির উৎস, Getty Images

ছবির উৎস, PA Media
ডিউকের মরদেহ তার মর্যাদাসূচক নিজস্ব পতাকা দিয়ে ঢাকা ছিল - তার ওপর ছিল পুষ্পস্তবক এবং ডিউকের নৌবাহিনীর টুপি ও তরবারি।
মূল অনুষ্ঠানে ডিউকের স্মরণে পুরো ব্রিটেন জুড়ে এক মিনিটের নিরবতা পালন করা হয়, যা শুরু ও শেষ হয় তোপধ্বনির মধ্যে দিয়ে।
ইংল্যান্ডে এখন করোনাভাইরাস মহামারি-জনিত যেসব বিধিনিষেধ জারি রয়েছে, তার সাথে সংগতি রেখে এই শেষকৃত্যানুষ্ঠানে মাত্র ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন - এবং তারা সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং মাস্ক পরে ছিলেন।

ছবির উৎস, Getty Images
সব ছবি কপিরাইট করা








