আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনা ভাইরাস: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মৃত ৬৯, নতুন শনাক্ত ৬ হাজারেরও বেশি
বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯ জন আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৬,০২৮ জন।
এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মারা গেলেন ৯,৮৯১ জন।
অধিদপ্তর বলছে, ২৫৫টি পরীক্ষাগারে ৩২ হাজার ৯৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টায়।
ওদিকে নতুন ৬,০২৮ জন সহ দেশে মোট শনাক্ত হলেন ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় বাংলাদেশে সুস্থ হয়েছেন ৪,৮৫৩ জন।
আর গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ছিল ১৮.২৯ শতাংশ, মৃত্যুর হার ১.৪২ শতাংশ এবং সেই সঙ্গে সুস্থতার হার ছিলো ৮৩.৯৫ শতাংশ।
এর আগে সোমবারের বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর তার আগের ২৪ ঘণ্টায় ৮৩ জনের মৃত্যুর খবর দিয়েছিলো।
আরও পড়ুন:
গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা আগের দিনের তুলনায় কমলেও তার আগের কয়েক দিন যাবৎ বেশ কয়েকবার করোনাভাইরাসে মৃত্যু এবং শনাক্তের সংখ্যা রেকর্ড অতিক্রম করেছে।
বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।
এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল।
তবে এ বছর মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।
চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, হাসপাতালগুলোর ওপর যে হারে চাপ বাড়ছে, তাতে করোনাভাইরাসের চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।