আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনা ভাইরাস: বাংলাদেশে ২৪ ঘণ্টায় এযাবৎকালের সর্বোচ্চ শনাক্ত
স্বাস্থ্য অধিদফতর নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে আজ এই সর্বোচ্চ শনাক্তের তথ্য দেয়া হয়েছে।
অধিদফতর বলছে গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ৫,১৮১ জন।
এই সংক্রমণের হার ১৮.৩৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন। এই নিয়ে সর্বমোট মৃত্যু ৮,৯৪৯ জন।
গত বছরের মার্চের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
গত বছর দোসরা জুলাই সর্বোচ্চ ৪,০১৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়।
এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে হাজারের নিচে নেমে গিয়েছিল।
আরো পড়ুন:
তবে মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।
এমনকি মৃত্যুর সংখ্যাও বেশ কিছুদিন দশের নিচে ছিল। কিন্তু তাতে দেখা যাচ্ছে ঊর্ধ্বগতি।
নভেম্বরে সংক্রমণের গ্রাফ কিছুটা ওপরে উঠলেও ডিসেম্বর থেকে সেটা দ্রুত পড়তে থাকে।
ফেব্রুয়ারির মাঝামাঝি সংক্রমণের হার তিন শতাংশের নিচে নেমে আসে, দৈনিক শনাক্তের সংখ্যা ছিল তিনশ জনেরও কম।
এদিকে স্বাস্থ্য অধিদফতর বলছে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২০৭৭জন। আর এই পর্যন্ত সুস্থ হয়েছে ৫৩৮০১৮জন।