করোনা ভাইরাস: এক দিনে মারা গেলো আট জন, সাড়ে আট মাসে এটাই সবচেয়ে কম

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে গত সাড়ে আট মাসের মধ্যে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে মৃত্যুর সংখ্যা এক অংকেনেমেছে।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রান্ত জটিলতায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সাড়েআট মাসের মধ্যে এটাই সবচেয়ে কম মৃত্যু।
তাদের দেয়া তথ্যমতে এর আগে গত বছরের মে মাসের নয় তারিখ ছিল সর্বশেষ দিন যেদিন কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছিল।
এরপর পর থেকে গতকাল পর্যন্ত টানা দুই অংকের ঘরেই ছিল মৃত্যু।
গতকাল ১৯ জানুয়ারির আগের ২৪ ঘণ্টায় কুড়ি জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বলছে। তার আগে ১৫ জানুয়ারি ছিল সর্বনিম্ন ১৩ জন।
তবে জুন মাসের ৩০ তারিখ ছিল সংক্রমণ শুরুর পর থেকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু। যার সংখ্যা ছিল ৬৪ জন। একদিনে এর চেয়ে বেশি সংখ্যক মানুষ বাংলাদেশে কখনোই মারা যায়নি।
বাংলাদেশে গত বছরের ৮ই মার্চ প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ছিল গত বছরের ১৮ই মার্চ। সেদিন একজন মারা গিয়েছিলেন।
সর্ব প্রথম ১০ জনের মৃত্যুর মাধ্যমে এক অংক থেকে মৃতের সংখ্যা দুই অংকে পৌঁছেছিল গত বছরের ১৬ই এপ্রিল।
বাংলাদেশে এখনো পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ৭৯৫০ জন।
আর সংক্রমণ শনাক্তের সংখ্যা সবমিলিয়ে ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন।
সম্পর্কিত খবর:








