করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় মারা মারা গেলেন আরো ১৭ জন

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ, ১ জন নারী বলে জানা গেছে।
এই সময়ে নতুন করে আরও ১,৬৫৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
এনিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫৯৮৩ জনের মৃত্যু হল।
আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৪ লাখ ১২ হাজার ৬৪৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ছবির উৎস, Bangladesh Health Department
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৮৮৬ জন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৭৮৭ জন।
সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার হিসাবে বাংলাদেশে এখন প্রতি ১০০ জনে আক্রান্ত হচ্ছেন ১১.৮০ জন। প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৯.৯২ জনের বেশি সুস্থ হয়ে উঠছেন।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৭৫ হাজার ৭৬৩ জনের।
বিদেশ গমনেচ্ছু ব্যক্তিরা সরকারি কর্মচারী হাসপাতালে পরীক্ষা করাতে পারবেন
এর আগে বিদেশ গমনেচ্ছু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য আইডিসিআরকে নির্ধারণ করা হয়েছিল। তবে এখন আইডিসিআরের পাশাপাশি সরকারি কর্মচারী হাসপাতাল নির্ধারণ করা হয়েছে।










