আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় প্রায় দেড় হাজার শনাক্ত, ২৩ জনের মৃত্যু
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে।
এ সময় নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন আরও ১,৪৯৩ জন।
এ নিয়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট ৫৮৬১ জনের মৃত্যু হলো।
আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৪ লাখ ৩ হাজার ৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৬১০ জন।
এ পর্যন্ত এই রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ লক্ষ ১৯ হাজার ৭৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১২৩৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৯৬ হাজার ৩২১ জনের।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১২.০৮ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৭.৫৫ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৪ জন মহিলা।