আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনা ভাইরাস: বাংলাদেশে চব্বিশ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হলো
বাংলাদেশের গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ১,৮৯২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
এ সময়ে করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা গেছেন ৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এই তথ্য জানা যাচ্ছে।
এ নিয়ে বাংলাদেশে কোভিড ১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৬৩৪ জন।
এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জন।
গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৬৪২টি, আর মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ১১ জনের।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭৪৬জন।
মোট ৯৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৩৩ হাজার ৫৫০ জনে
বাংলাদেশে এখন প্রতি ১০০ টি নমুনা পরীক্ষার মধ্যে কোভিড ১৯ শনাক্তের হার ১৯ দশমিক ৭০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে একজন, এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন রয়েছেন।
এছাড়া ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের ১১ জন, এবং ৬০ বছরের বেশি বয়সী ১৯ জন মারা গেছেন।
মৃত্যুর হার বিবেচনায় এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ প্রায় ৭৮ শতাংশ, এবং নারী ২২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে ১,৪৫৬ জন মানুষকে, বর্তমানে মোট ৫০ হাজার ৭১৮ জন মানুষ কোয়ারেন্টিনে আছেন।
আইসোলেশনে আছেন ১৮ হাজার ৪১৭ জন মানুষ, এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আইসোলেশন করা হয় ৩৫৫জনকে।