করোনা ভাইরাস: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৯৫০

বাংলাদেশে নতুন করে ১,৯৫০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশে নতুন করে ১,৯৫০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
Published

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১,৯৫০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন।

এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,৩১৬ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২০৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১৫.৯৭ শতাংশ।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৪১২টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.১৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,২৯০ জন।

এদের নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে মোট ২ লাখ ৮ হাজার ১৭৭ জন কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ।

গেল একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১৪ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যতজন মারা গেছেন, তাদের বেশির ভাগেরই বয়স ষাটের বেশি।

Banner image reading 'more about coronavirus'
Banner