করোনা ভাইরাস: বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে আরো ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২,১৭৪ জন

Breaking
Published

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,১৭৪ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন।

এনিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,২৮১ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪৫৪ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১৭.৪৬ শতাংশ।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ২০৩ টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.১৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৯৮০ জন।

এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ০৪ হাজার ৮৮৭ জন।

নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ০৪ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে যতজন মারা গেছেন, তাদের বেশির ভাগেরই বয়স ষাটের বেশি।

Banner image reading 'more about coronavirus'
Banner