মহেন্দ্র সিং ধোনি: ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার অবসর নিলেন

Published

ভারতের ক্রিকেট কিংবদন্তী বিশ্বকাপ-জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবসর নেবার কথা ঘোষণা করেছেন।

ইন্সটাগ্রামে এক পোস্টে ৩৯ বছর বয়স্ক ধোনি লেখেন - তার কেরিয়ারের পুরো সময়টায় তিনি যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন - তার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন।

তার অধিনায়কত্বে ভারত ২০০৭ সালের বিশ্ব টি২০ শিরোপা, ২০১১ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ, এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হয়।

ধোনি প্রথম ভারতের হয়ে খেলেন ২০০৪ সালে। তিনি ৯০টি টেস্ট এবং ৯৮টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন।

এ ছাড়া ৩৫০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে মোট ১০,৭৭৩ রান করেছেন ধোনি – যা ইতিহাসের ১১তম সর্বোচ্চ।

মি. ধোনি সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিনা তা বলেন নি।

তবে ভারতীয় মিডিয়ার খবরে বলা হচ্ছে যে তিনি এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় আইপিএলে খেলবেন।

তার অবসরের খবরে সচিন তেন্ডুলকার ও সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনসহ অনেক বর্তমান ও সাবেক ক্রিকেটার সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে তার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

ব্রিটিশ ক্রিকেট সাংবাদিক জোনাথন এ্যাগনিউ বলছেন, ধোনি ছিলেন তার প্রজন্মের সবচেয়ে বর্ণাঢ্য এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ক্রিকেটারদের একজন – যা সচিন তেন্ডুলকার বা বলিউড তারকাদের সাথে তুলনীয় ছিল।

আরো পড়তে পারেন: