করোনা ভাইরাস: বাংলাদেশে আরো ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় তিন হাজার

ফেসশিল্ড পরা একজন ব্যক্তি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নতুন করে মারা যাওয়াদের মধ্যে বড় সংখ্যাই পুরুষ।
Published

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০৭ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে।

এর ফলে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৪৩৮ জনে।

আর মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা: নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৪৯ টি নমুনা পরীক্ষা করে এই রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ১২ লাখ ৭৩ হাজার ১৬৮ টি।

নতুন করে মারা যাওয়াদের মধ্যে ৩৫ জনই পুরুষ।

আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন। কোভিড-১৯ রোগ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫০ হাজার ৪৩২ জন সুস্থ হয়ে উঠেছেন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২২.৬২ শতাংশ। আর সুস্থতার হার প্রায় ৫৮ শতাংশ।

Banner image reading 'more about coronavirus'
Banner