ঢাকায় রাজধানী সুপার মার্কেটের আগুন এখন নিয়ন্ত্রণে

ছবির উৎস, Getty Images
Published
ঢাকার টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে বড় ধরনের আগুন লাগার পরপরই কাজ শুরু করেছিলো ফায়ার সার্ভিসের কয়েকটি দল।
সন্ধ্যা সাড়ে সাতটয় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে যে কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তারা।
ফায়ার সার্ভিসের পঁচিশটি টিম আগুন নিয়ন্ত্রণে আনার জন্যে কাজ করছিলো।
তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
কন্ট্রোল রুম বলছে, বিকেল সোয়া পাঁচটার দিকে আগুন লাগে টিকাটুলির জমজমাট এই মার্কেটে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত রাজধানী সুপার মার্কেটটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
মার্কেটটি ঢাকা মহানগরীর টিকাটুলীতে অবস্থিত।
এই মার্কেটের বিপরীত পাশে রয়েছে ঐতিহাসিক বলধা গার্ডেন ও সালাউদ্দিন জেনারেল হাসপাতাল।








