আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাসিরউদ্দিনকে অপসারণের সুপারিশ
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনকে অপসারণ করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি।
উপাচার্যের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আজ তার প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এই কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য বিষয়টি বিবিসির কাছে নিশ্চিত করেছেন।
মি. নাসিরউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রমাণ মিলেছে বলে তিনি জানিয়েছেন।।
সেই কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও সুপারিশ করা হয়েছে।
স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলন সহ বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের বিরুদ্ধে আরও যে অভিযোগগুলো উঠেছে সেগুলোরও প্রমাণ মিলেছে বলে বলা হচ্ছে।
সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে সেখানকার শিক্ষার্থীরা।
ফেসবুকে তার বিরুদ্ধে একটি পোষ্ট দেয়ার পর আইন বিভাগের শিক্ষার্থী এবং একই সাথে ওই বিশ্ববিদ্যালয়ে একটি দৈনিকের একজন সাংবাদিককে বহিষ্কারের জের ধরে এই আন্দোলনের শুরু হয়।
এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে।
যে হামলার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই হামলার ছবিও ভাইরাল হয়েছে।
আরো পড়ুন:
বিশ্ববিদ্যালয়টির একজন শিক্ষক ওই হামলার প্রতিবাদে সহকারী প্রোক্টরের পদ থেকে পদত্যাগ করেন।
তিনি উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে উপাচার্য সরাসরি এই হামলার আদেশ দিয়েছেন এবং সেই বৈঠকে তিনি নিজে উপস্থিত ছিলেন।
উপাচার্য এর আগে বিবিসির কাছে এসব অভিযোগ অস্বীকার করেছেন।