নারী শ্রমিক: 'মেশিনে কাজ করতে করতে হাত কাটার ভয় লাগে না আর'

ভিডিওর ক্যাপশান, শ্রমে নারী: 'উড মেশিন অপারেটর' পারভিনের গল্প
Published

আর্থিক অনটনে পড়ে ক্লাস সিক্সের পর পড়ালেখা বাদ দিতে হয় মানিকগঞ্জের পারভিন আক্তারকে। বাবা-মায়ের অসুস্থতায় সংসারের হাল ধরেন তিনি।

একটি এনজিওর মাধ্যমে আইএলও বাংলাদেশের প্রশিক্ষণে অংশ নিয়ে ছয় মাস কাঠের কাজ শেখার পর একটি ফার্নিচার প্রস্ততকারী প্রতিষ্ঠানে চাকরিও পেয়ে যান পারভিন।

তিন বছর ধরে মেশিনে বিভিন্ন ডিজাইনে কাঠ কাটার কাজ করছেন বিশ বছর বয়সী পারভিন।

বিবিসি বাংলার আফরোজা নীলাকে বলেছেন তাঁর গল্প।

বিবিসি বাংলার আরো খবর: